বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য!

  • প্রকাশিত: রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬



নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত: চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য

 আবুল কালাম আজাদ,চাটখিল (নোয়াখালী)

গ্রামাঞ্চল ও মফস্বল শহরে অহেতুক সিজারিয়ান সেকশন (অস্ত্রোপচার) এড়িয়ে স্বাভাবিক ও নিরাপদ প্রসব নিশ্চিত করতে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে ‘চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতাল (প্রাঃ)’। আগস্ট ২০২৫ থেকে জুলাই ২০২৬ পর্যন্ত বিগত ১ বছরে প্রতিষ্ঠানটি অর্জন করেছে অনন্য সাফল্য।

অভিজ্ঞ নারী চিকিৎসক ও দক্ষ স্বাস্থ্যকর্মীদের ২৪/৭ ঘণ্টার সার্বক্ষণিক সেবায় হাসপাতালটি ইতিমধ্যে স্থানীয়দের মাঝে গভীর আস্থা অর্জন করেছে। আধুনিক ল্যাব টেস্ট এবং নবজাতকের নিবিড় যত্ন নিশ্চিত করার মাধ্যমে এটি মা ও শিশুর নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে।

এক নজরে গত ১ বছরের সাফল্য সফল স্বাভাবিক প্রসব:১৭৬২,সুস্থ নবজাতকের আগমন:১৭৮০,আউটডোর সেবা গ্রহণকারী:৬২০০, রোগী ইনডোর চিকিৎসা সেবা: ২৪০০ ও রোগী ল্যাব টেস্ট সম্পন্ন: ৩৫০০

স্বাভাবিক প্রসব সেবা, নবজাতকের বিশেষ যত্ন ও সেবা, অভিজ্ঞ নারী চিকিৎসক দ্বারা সেবা, ২৪/৭ জরুরি স্বাস্থ্যসেবা এবং আধুনিক ল্যাব ডায়াগনস্টিক সুবিধা।

হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ ও পরিচালক মোঃ দিদার হোসেন খলিপা জানায়, “রোগীদের আস্থা ও ভালোবাসায় আমরা সফলতার সাথে আরো একটি বছর পূর্ণ করেছি। মা ও নবজাতকের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে আমাদের এই নিরবচ্ছিন্ন সেবা ও প্রচেষ্ট অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews