রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার বাবার মৃত্যুতে শোকে ভেঙে পড়লেন স্ত্রীসহ চার সন্তান নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কবিতা /দুর্ভিক্ষের অবসান/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার!

গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬



গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা

এমদাদুল হক

গাজীপুরের গাছা থানাধীন ভোগড়া বাইপাস-নারায়ণগঞ্জ হাইওয়ে সড়ক থেকে অজ্ঞাতনামা এক পুরুষের (আনুমানিক) বিভৎস ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকার সময় স্বপ্ন কানন হাসপাতাল সংলগ্ন মৈরান ইনারপাড়া এলাকায় মহাসড়কের ভোগড়াগামী অংশ থেকে এই মরদেহটি উদ্ধার করে পুলিশ ।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট দিবাগত রাত থেকে ৩০ আগস্ট সকাল সাড়ে ১০টার মধ্যকার যেকোনো সময়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

সড়ক পারাপার বা দুর্ঘটনার পর দ্রুতগামী একাধিক যানবাহন নিহতের মরদেহের ওপর দিয়ে বারবার চলে যায়। এতে দেহটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং হাত, পা ও মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।

​সংবাদ পেয়ে গাছা থানার এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরবর্তীতে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন।

​পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, মরদেহটি যেখানে পড়ে ছিল তার থেকে প্রায় ২৫০ ফুট পূর্বে মহাসড়কের রুট ডিভাইডারে রক্তের দাগ ও ছিটে যাওয়ার আলামত রয়েছে। ধারণ করা হচ্ছে, সেখান থেকেই কোনো দ্রুতগামী যানবাহনের ধাক্কায় দুর্ঘটনাটির সূত্রপাত ঘটে।

​বর্তমানে নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। বিকৃত হয়ে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্ট ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।

​গাছা থানা পুলিশ জানিয়েছে, মরদেহটির ময়নাতদন্ত এবং পরিচয় শনাক্তকরণের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় অপমৃত্যু বা সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews