বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬



জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন

মুহঃ কাওসার আলী,গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ 

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে ২৬ তারিখ (বুধবার) এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে আড়ম্বরপূর্ণ পরিবেশে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক জনাব আব্দুল মোহাইমেন, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাকসুর ভিপি জনাব মুস্তাকুর রহমান জিহাদ, সাবেক কেন্দ্রীয় কলেজ সম্পাদক হাফেজ নুরুল আওয়াল, সাবেক জেলা সভাপতি সালাহউদ্দিন সোহাগ, নাচোল উপজেলা আমির অধ্যাপক ইয়াকুব এবং রহনপুর পৌরসভা আমির মানিক রাইয়ান।

​বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে এবং জেলা দপ্তর সম্পাদক আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

​অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন এবং তাদের দেশপ্রেম, সৎ চরিত্র ও নৈতিকতায় সমৃদ্ধ জীবন গড়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews