বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন! পার্বত্য জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ও সদস্যগণের যোগদান ও দা‌য়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন! বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন

বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার

‎জাবের আলী-
‎ বান্দরবান জেলার সদর পৌরসভায় ৩৪৫পিস ইয়াবাসহ ১১মাদক মামলার আসামিকে গ্রেফতার করেছে বান্দরবান সদর থানা পুলিশ।

‎ সদর পৌরসভার ৮নং ওয়ার্ডের মেম্বার পাড়াস্ত রঞ্জিত চৌধুরীর ভাড়াটিয়া বাসার সামনে থেকে ১১মাদক মামলার আসামি নয়ন চৌধুরী (৫০) নামে এক আসামিকে ৩৪৫পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

ঘটনাটি ঘটে ২৪/০৮/২০২৬ইং আনুমানিক রাত ০১:১৫ঘটিকায়। এস আই(নিরস্ত্র) রহিত কুমার বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বর্ণিত ঘটনার তারিখ ও সময়ে ঘটনাস্থলে বিশেষ অভিযান পরিচালনা করে ১১(এগার) টি মাদক মামলার এজাহার নামীয় আসামি নয়ন চৌধুরী (৫০) এর নিকট থেকে উদ্ধারকৃত ৩৪৫ (তিনশত পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ধরে থানায় এসে ধারা-৩৬(১)সারণীর ১০ক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী এজাহার দায়ের করেন।

আসামি নয়ন চৌধুরী (৫০), পিতা- মৃত অরুন চৌধুরী, মাতা-বাসনা চৌধুরী, স্ত্রী- বেবী চৌধুরী, সাং- মেম্বার পাড়া (রঞ্জিত চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া), ০৮নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, থানা- বান্দরবান সদর, জেলা-বান্দরবান পার্বত্য জেলা।

তাকে গ্রেফতার করায় বান্দরবান পৌরশহরের সর্বত্রই খুশীর আমেজ বিরাজ করছে। সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, এই নয়ন বান্দরবানের সর্বত্রই যুব সমাজের মধ্যে মাদক দ্রব্য ছড়িয়ে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews