শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান

কক্সবাজারে কার্তুজসহ ১টি দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

  • প্রকাশিত: শনিবার, ২২ অগাস্ট, ২০২৬



কক্সবাজারে কার্তুজসহ ১টি দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

জাবের আলী-

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক ও দুই রাউন্ড পুরোনো কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাইফুল ইসলাম ওরফে বাবুইয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সহকারী পুলিশ সুপার, চকরিয়া সার্কেলের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে শুক্রবার (২১ আগস্ট) থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকা থেকে একটি মামলার এজাহারনামীয় আসামি সাইফুল ইসলাম ওরফে বাবুইয়াকে গ্রেপ্তার করা হয়।

 

পরে গ্রেপ্তার সাইফুলের দেওয়া তথ্য ও দেখানো মতে রাত ৮টা ১৫ মিনিটের দিকে চিরিংগা ইউনিয়নের পালাকাটা এলাকায় তার বসতঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক ও দুই রাউন্ড পুরোনো কার্তুজ উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার সাইফুল ইসলামের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা করা হয়েছে। মামলাটি ২২ আগস্ট দায়ের করা হয়। মামলা নম্বর-৩১, জিআর নম্বর-৩৫৫। তার বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এ)/১৯(এফ) ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, থানার আওতাধীন এলাকায় সক্রিয় অপরাধচক্র, পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মৎস্য ঘের ও ঘোনা দখলকারী, ভবঘুরে ও ভাসমান বখাটেসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews