শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
সমাজসেবক মাওলানা মনির হোসেনের পাশে এলাকাবাসী খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে   ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে তাসফিয়ার মরদেহ উদ্ধার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্যমাচিং নুরুজ্জামান বেপারীর বাবা-মায়ের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও মোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছিত  করার প্রতিবাদে বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান কবিতা /প্রিয় রাসুল ( সা:)/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”—স্লোগানে করিমগঞ্জে অনুষ্ঠিত হলো ফাইনাল ফুটবল খেলা।

এমদাদুল হক

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের করিমগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ফাইনাল ফুটবল খেলা-২০২৬।

শুক্রবার, ২১ আগস্ট বিকেল ৪টায় ঝাউতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বপ্নপূরণ স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় জমজমাট এই ফুটবল ফাইনাল।

ফাইনাল খেলার আগে আয়োজকদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং তরুণ সমাজের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে মাঠসংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয়। অতিথি ও আয়োজকরা এতে অংশ নেন।

এরপর শুরু হয় বহুল প্রতীক্ষিত ফুটবল ফাইনাল। ফাইনাল খেলায় মুখোমুখি হয় স্বপ্নপূরণ স্পোর্টিং ক্লাবের অবিবাহিত দল ও ফ্রেন্ডশীপ ক্লাবের বিবাহিত দল। খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ।

খেলায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ডের মেম্বার ও ১১নং নোয়াবাদ ইউনিয়ন পরিষদের সদস্য জনাব মোঃ আঃ জলিল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও জাতিসংঘ পদকপ্রাপ্ত জনাব মোঃ সোহেব খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব মোঃ মিহাদুল ইসলাম।

খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ রুকন উদ্দিন আহম্মদ মড়ল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং পরিবেশের প্রতি তরুণদের দায়িত্বশীল করে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

খেলাটি সঞ্চালনা করেন শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট কিশোরগঞ্জের মোঃ মোবারক আলী।
সুস্থ সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও অতিথিরা।

“মাদক নয়, খেলাধুলাই হোক তরুণ সমাজের শক্তি—এমন প্রত্যয়ে শেষ হলো স্বপ্নপূরণ স্পোর্টিং ক্লাব আয়োজিত ফাইনাল ফুটবল খেলা-২০২৬।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews