শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
সমাজসেবক মাওলানা মনির হোসেনের পাশে এলাকাবাসী খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে   ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে তাসফিয়ার মরদেহ উদ্ধার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্যমাচিং নুরুজ্জামান বেপারীর বাবা-মায়ের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও মোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছিত  করার প্রতিবাদে বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান কবিতা /প্রিয় রাসুল ( সা:)/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ আতিকুর রহমান,মেহেন্দিগঞ্জ 

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) পাতারহাট বন্দরের মুক্তিযোদ্ধা মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা বিএনপির সদস্যসচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহী লিটন, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক নলি মো. জামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্যসচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন, সদস্য সচিব আমিনুল ইসলাম রবিন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত সোহাগ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ সিকদার আরজু সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের ভূমিকা নিয়ে বক্তব্য দেন। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাতারহাট বন্দরের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

র‌্যালিটি পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews