
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্যমাচিং
মো: আলমগীর বান্দরবান
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। এতে ম্যমাচিংকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের পরিষদ গঠন করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পুনর্গঠিত পরিষদে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চনুমং, মং কানু মারমা, লুসাই মং, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, দনওয়াই ম্রো, অগাস্টিন ত্রিপুরা, অংজাই উইচাক, রিয়াল দাও বম, অবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিন, কাউ পু খিয়াং, উম্যাসিং মারমা এবং কাজী নিরুতাজ বেগম।
আইন অনুযায়ী জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।