শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছিত  করার প্রতিবাদে বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান কবিতা /প্রিয় রাসুল ( সা:)/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী, ছেলে ও শ্বশুরের মর্মান্তিক মৃত্যু ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল তাসফিয়া মৃত্যুর তিন দিনের ধোঁয়াশা: নেপথ্যে সৎ বাবা? ছেলের ফাঁসি চান ‘মা’! রূপসায় আবারও মামুন নামে এক যুবক গুলিবিদ্ধ. আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা গৌরনদীতে ব্র্যাকের ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা কক্সবাজারে কয়েক মিনিটে উড়ে গেল  লক্ষ লক্ষ  টাকার শুটকি,

গৌরনদীতে ব্র্যাকের ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী  উপজেলার  যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই  উন্নয়নের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক কর্তৃক বাস্তবায়িত ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ওই দিন সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা উপকারভোগী নারী-পুরুষ ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রকল্পের সমাপনী সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইব্রাহীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  জাহানারা পারভিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির। সভাটি সঞ্চালনা করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রিসান রেজা মো:সাহেদ।

সভায় আরো উপস্থিত ছিলেন ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম, ডিস্ট্রিক্ট ম্যানেজার রুপেশ বিশ্বাস, এসোসিয়েট অফিসার মো:সুজন মিয়া, স্থানীয় ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী, প্রকল্পের ক্লায়েন্ট, মেন্টর, ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তাসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভার শুরুতে ব্র্যাকের ডিস্ট্রিক্ট ম্যানেজার রুপেশ বিশ্বাস একটি স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম, সমাপনী লক্ষ্য ও অর্জন তুলে ধরেন। তিনি জানান, প্রকল্পটির আওতায় গৌরনদীতে মোট ৬টি ব্যাচে ১৫০ জন তরুণ উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যার মধ্যে ১২১ জন নারী উদ্যোক্তা। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের আর্থিক ব্যবস্থাপনা, ব্যবসা পরিচালনা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews