বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

শেরপুর সীমান্তে ৮ লাখ ৪৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬



শেরপুর সীমান্তে ৮ লাখ ৪৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

সুমন কুমার দে,শেরপুর

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী চন্ডাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১৮ আগস্ট ভোরে চন্ডাপাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারিরা ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মালামাল ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেন। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৮ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews