বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন! পার্বত্য জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ও সদস্যগণের যোগদান ও দা‌য়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন! বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন

খুলনা বি কোম্পানির সদস্য অস্ত্রসহ শুটার বেলু গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

খুলনা বি কোম্পানির সদস্য অস্ত্রসহ শুটার বেলু গ্রেপ্তার

এস,এ,রায়:খুলনা :

খুলনা নগরে অভিযান চালিয়ে আলামিন হাওলাদার ওরফে শুটার বেলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে নগরের বড় মির্জাপুর এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁর কাছ থেকে একটি দেশি পাইপগান ও তিনটি শটগানের গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার বেলু পূর্ব বানিয়াখামার এলাকার বাসিন্দা আকবর হাওলাদারের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বেলু খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত গ্রেনেড বাবুর ‘বি কোম্পানির সদস্য। তিন দিন ধরে তিনি বড় মির্জাপুর এলাকার আমেনা মঞ্জিলে অবস্থান করছেন-এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews