শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
তারাগঞ্জে গরুর পানির হাউজে পড়ে শিশুর মৃত্যু হাবিব উন নবী খান সোহেলকে ভবিষ্যতে মন্ত্রী হিসেবে দেখতে চান দলীয় নেতাকর্মী ও সমর্থকরা মেঘনায় ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ দোকানের পেটে সওজের মাইলফলক, অরক্ষিত বড় গাছ বার্থী ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর পক্ষে দোয়া ও মোনাজাত বাপার চকবাজার থানা কমিটির আহ্বায়ক ফরিদ উদ্দিন, সদস্য সচিব রাসেল চট্টগ্রাম নাগরিক ফোরামের নতুন কমিটিকে ইউএই শাখার অভিনন্দন নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রমাণভিত্তিক মাদক প্রতিরোধে তরুণদের সুরক্ষার আহ্বান: আন্তর্জাতিক সেমিনারে বক্তারা চট্রগ্রাম – কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়কদুর্ঘটনা  নিহত ৪, আহত ৫

দোকানের পেটে সওজের মাইলফলক, অরক্ষিত বড় গাছ

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

দোকানের পেটে সওজের মাইলফলক, অরক্ষিত বড় গাছ: নরসিংদীতে জনদুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা

​ফালু মিয়া

নরসিংদীর গুরুত্বপূর্ণ বিলাসদী-রেলওয়ে স্টেশন সড়কে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মূল্যবান সরকারি সম্পদগুলো দখলদারদের দাপটে হারিয়ে যেতে বসেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে সড়কের সীমানা ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠানের পেটে চলে গেছে ঐতিহ্যের স্মারক এক মাইলফলক। অন্যদিকে, সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি বিশাল আকৃতির ঝুঁকিপূর্ণ গাছ যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এই জোড়া সমস্যায় সড়কের চিত্র এখন চরম অব্যবস্থাপনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
​সরেজমিনে গিয়ে দেখা যায়, বিলাসদী থেকে নরসিংদী স্টেশনগামী সড়ক ঘেঁষে থাকা একটি সরকারি মাইলফলক পুরোপুরি একটি কনফেকশনারির পেটে চলে গেছে। দোকানটির পাকা ফ্লোর, বারান্দা ও শেডের নিচে চাপা পড়েছে মাইলফলকটি, যেখানে ‘নয়াপুর ২৮ কি.মি.’ লেখা ছিল। দোকানটি চালু থাকলে কোনোভাবেই বোঝাই যায় না যে এখানে একটি সরকারি মাইলফলক ছিল। ফুটপাত ছাড়িয়ে সড়কের মূল অংশ পর্যন্ত দোকানদার ও হকাররা দখল করে রাখায় পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছেন। শুধু মাইলফলকই নয়, সরকারি বৈদ্যুতিক খুঁটি ও ড্রেন দখল করেও স্থায়ী ও অস্থায়ী অবকাঠামো তৈরি করা হয়েছে।
​আরও একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে নরসিংদী বটতলা রোড ও রেলওয়ে স্টেশন রোডের সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা একটি বিশাল আকৃতির গাছ। গাছটি সড়কের বড় একটি অংশ জুড়ে দাঁড়িয়ে থাকায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। এর বিশাল ডালপালা ও কান্ড সড়কের উপরে হেলে থাকায় যেকোনো সময় তা ভেঙে পড়ে বা গাছটি উপড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দা ও পথচারীদের। গাছটির গায়ে বিভিন্ন পোস্টার ও ফেস্টুন লাগানো রয়েছে, যা এর অরক্ষিত অবস্থাকে আরও স্পষ্ট করে।


​এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই সড়কে দখলদারি চলছে। শুধু মাইলফলকই নয়, সরকারি বৈদ্যুতিক খুঁটি ও ড্রেন দখল করে অস্থায়ী অবকাঠামো তৈরি করা হয়েছে। তাদের অভিযোগ, সড়কের মাঝখানের ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণের জন্য বারবার বলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
​নরসিংদী জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করে জানান, “একটি গুরুত্বপূর্ণ সড়কের মাইলফলক এভাবে দোকানের ভেতরে চলে যাওয়া এবং সড়কের মাঝখানে একটি ঝুঁকিপূর্ণ গাছ দাঁড়িয়ে থাকা চরম অব্যবস্থাপনার প্রমাণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই দখলদাররা দিনে দিনে আরও বেপরোয়া হয়ে উঠছে।”
​পথচারী ও স্থানীয় বাসিন্দাদের জোর দাবি, অবিলম্বে বিলাসদী-নরসিংদী স্টেশন রোডের সব অবৈধ দখলদার উচ্ছেদ করে সড়ক ও ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী করা হোক। একইসাথে, ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণ করে সরকারি সম্পদ ও জননিরাপত্তা নিশ্চিত করা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews