শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
তারাগঞ্জে গরুর পানির হাউজে পড়ে শিশুর মৃত্যু হাবিব উন নবী খান সোহেলকে ভবিষ্যতে মন্ত্রী হিসেবে দেখতে চান দলীয় নেতাকর্মী ও সমর্থকরা মেঘনায় ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ দোকানের পেটে সওজের মাইলফলক, অরক্ষিত বড় গাছ বার্থী ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর পক্ষে দোয়া ও মোনাজাত বাপার চকবাজার থানা কমিটির আহ্বায়ক ফরিদ উদ্দিন, সদস্য সচিব রাসেল চট্টগ্রাম নাগরিক ফোরামের নতুন কমিটিকে ইউএই শাখার অভিনন্দন নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রমাণভিত্তিক মাদক প্রতিরোধে তরুণদের সুরক্ষার আহ্বান: আন্তর্জাতিক সেমিনারে বক্তারা চট্রগ্রাম – কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়কদুর্ঘটনা  নিহত ৪, আহত ৫

বাপার চকবাজার থানা কমিটির আহ্বায়ক ফরিদ উদ্দিন, সদস্য সচিব রাসেল

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বাপার চকবাজার থানা কমিটির আহ্বায়ক ফরিদ উদ্দিন, সদস্য সচিব রাসেল

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর চকবাজার থানা কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ফরিদ উদ্দিন আহমেদ জুয়েল এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মো. মফিজুল ইসলাম রাসেল।

গতকাল রাজধানীর বেচারাম দেউলী সমাজ কল্যাণ সংঘ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়। বাপার যুগ্ম-সাধারণ সম্পাদক জাভেদ জাহান সভায় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করেন।

সভায় বাপার সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস, সাংবাদিক শোভন কমনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও পরিবেশসচেতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা রাজধানীর পরিবেশ সুরক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। চকবাজার এলাকার পরিবেশগত সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নতুন কমিটির মাধ্যমে চকবাজার এলাকায় পরিবেশ রক্ষায় বাপার কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews