1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
আশুলিয়ায় খন্ডিত নারীর পরিচয় সনাক্ত করেছে পিবিআই - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব‍্যবসা করি- মাদক ব্যবসায়ী!  সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ ! রংপুরে  পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ! পীরগঞ্জে স্বপ্নসারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ! জাতীয় শিক্ষাক্রমে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন ! শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর ! দিনাজপুরে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের২৬তম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ! পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা !

আশুলিয়ায় খন্ডিত নারীর পরিচয় সনাক্ত করেছে পিবিআই

সুচিত্রা রায়
  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

আশুলিয়ার কাঠগড়া বাজার চৌরাস্তা এলাকায় পরিত্যক্ত পৃথক দুটি কাগজের কার্টুন থেকে খন্ডিত মরদেহের পরিচয় সনাক্ত করেছে পিবিআই। ঢাকা জেলা পিবিআই বলেন, খন্ডিত লাশের আংগুলের ছাপ সংগ্রহ করার পর ওই নারীর পরিচয় সনাক্ত হয়।নিহত লাভনী আক্তার (২ঌ) নরসিংদী জেলার পলাশ থানার কাজৈর গ্রামের হাজীবর মিয়ার মেয়ে। গত বৃহস্পতিবার ওই নারীর ত্রী-খন্ডিত মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

এঘটনায় ওই নারীর মাথার খোঁজ করছে পুলিশ।   দোকানের মালিক জমির উদ্দিন বলেন, ‘আমি কাপড়ের দোকান করি। সকালে দোকান বন্ধ করে বিক্রির জন্য কাপড় কিনতে গিয়েছিলাম। বিকেল সাড়ে ৪ টার দিকে দোকান খুলতে এসে দেখি দোকানের সামনে দুটি কার্টুন পড়ে আছে। পরে স্থানীয়দের জানালে থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে কার্টুন খুলে দেখে লাশ। আমি এর বেশি কিছু জানি না।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকার একটি দোকানের সামনে থাকা চৌকির নিচে থেকে একটি ও চৌকির ওপর থেকে একটি পৃথক দুটি কাগজের কাঠুন উদ্ধার করা হয়। কার্টুনের একটি খুলে নারীর মাথা বিহীন দুই পা বিচ্ছিন্ন করা মরেদহ পাওয়া যায়। অপর কাঠুন খুলে বিচ্ছিন্ন করা দুই পা উদ্ধার করা হয়। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত ওসি) কামাল হোসেন  বলেন, আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে মাথা বিহীন নারীর ত্রী-খন্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে।কে বা কারা ওই স্থানে কার্টুন ফেলে গেছে তা খতিয়ে দেখছে পুলিশ। আশুলিয়া থানার উপ পরিদর্শক প্রবীর ভট্টাচার্য বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি কার্টুন বক্স উদ্ধার করে যৌথবাহিনীর উপস্থিতে খুলা হয়। একটি বক্সে গলা থেকে কোমর পর্যন্ত অপর একটি বক্সে দুই পা ছিল। তবে এখনও মাথার অংশ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, মাথার অংশের খোঁজ চলছে। আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট