শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১২ অগাস্ট, ২০২৬



চার বছর পর মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মোঃ আবুল কাশেম সরকার, মেঘনা,কুমিল্লা

কুমিল্লার মেঘনা থানায় দায়ের করা মাদক মামলায় সাজাপ্রাপ্ত মো. শাহজালাল নামে এক আসামিকে প্রায় সাড়ে চার বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) মেঘনা থানা পুলিশ তাঁকে কুমিল্লা সদর কোর্টে পাঠায়। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের আদালতে পাঠানোর চালান নথি পর্যালোচনা করে জানা যায়, আসামি মো. শাহজালাল মেঘনা উপজেলার দরিকান্দি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম সুরুজ মিয়া।

চালান নথিতে উল্লেখ করা হয়েছে, শাহজালালের বিরুদ্ধে মেঘনা থানায় এফআইআর নম্বর-৭/৭, তারিখ ১০ জানুয়ারি ২০২২ এবং জিআর নম্বর-৭/২২, তারিখ ১১ জানুয়ারি ২০২২-এর একটি মাদক মামলা রয়েছে।

মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দায়ের করা হয়। ওই মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি বলে পুলিশ জানিয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews