রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রংপুরে  ১৪ জন শিক্ষকের মাদ্রাসায় ৫  পরীক্ষার্থী,  পাস করে নেই কেউ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ অগাস্ট, ২০২৬



রংপুরে  ১৪ জন শিক্ষকের মাদ্রাসায় ৫  পরীক্ষার্থী,  পাস করে নেই কেউ 

মোঃ আলমগীর হোসেন লেবু, রংপুর
রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বটতলী নমিরুল দাখিল মাদ্রাসায় ১৪ শিক্ষকের পাঁচজন পরীক্ষার্থীর মধ্যে এবারের দাখিল পরীক্ষায় কেউ পাস করেনি। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিনুর ইসলাম।

মাদ্রাসাটিতে কাগজ কলমে  ১৫০ জন্ শিক্ষার্থী, সকল শ্রেণীর মিলে। সরেজমিনে মাদ্রাসাটি ঘুরে  দেখা গেছেন  কাগজ-কলমে ১৫০ জন হলেও বাস্তবে ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী প্রতিদিনে ক্লাস করেন। বাকিগুলো কাগজ কলমে সীমাবদ্ধ।এভাবেই চলছে দুই যুগ ধরে এই মাদ্রাসাটি দেখার ও বলার কেউ নেই ।এই শিক্ষার্থীদের   বিপরীতে শিক্ষক রয়েছেন ১৪ জন এবং কর্মচারী রয়েছেন ৩ জন। সকলেই এমপিও ভুক্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করে আসছেন।

গতকাল সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।

এলাকার স্থানীয় বাসিন্দা ও শিক্ষানুরাগী আমজাদ হোসেন বলেছেন, এলাকায় প্রতিষ্ঠান রয়েছে খুব ভালো। প্রত্যন্ত গ্রামে শিক্ষাব্যবস্থা সহজ করতেই এলাকার লোকজন মাদ্রাসাটি স্থাপন করেছিল। কিন্তু দুঃখজনক বিষয় হলো এমন ফল আমাদের হতাশ করেছে। এখানকার টিচাররা আসে আর যায় সরকারি বেতন খায়, তারা শিক্ষার্থীদের লেখাপড়ার উপর কোনপ্রকার গুরুত্ব নেই।এলাকাবাসী আরো জানান বছরের শুরুতে নতুন ছাত্র-ছাত্রী ভর্তি করার ব্যাপারেও কোন আগ্রহী নেই শিক্ষকদের।

তারাগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেছেন, বিধি মোতাবেক মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews