রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জোনাল কমিটি গঠন

  • প্রকাশিত: সোমবার, ১০ অগাস্ট, ২০২৬



আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জোনাল কমিটি গঠন:

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা জোনাল কমিটি গঠন: সভাপতি এ্যাড: শফিক মিয়া, সম্পাদক এইচ আর রুবেল, সাংগঠনিক ইসমাইল

সৈয়দা রোকসানা পারভীন (রুবি):

মানবাধিকার রক্ষা, আইনি সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে হবিগঞ্জ  জেলার জোনাল কমিটি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (Protection for Legal & Human Rights Foundation)-এর ১৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় সহকারী পরিচালক মো. আবেদ আহমেদ এবং সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুর রউফ পাশার বিশেষ সুপারিশে ৯ আগষ্ট রোববার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম জাহিদ আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন প্রদান করেন।

নবগঠিত কমিটিতে এ্যাডভোকেট শফিক মিয়া সভাপতি, এইচ আর রুবেল কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়া  সিনিয়র সহ সভাপতি মোঃ বাহার মিয়া, সহ সভাপতি শেখ মোহাম্মদ সমিজ আলী, সহ সভাপতি উজ্জ্বল কুমার দাশ,

সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল হক, সাংগঠনিক  মোঃ ইসমাইল হোসেন পাটুয়ারী, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ কাউসার মিয়া, অর্থ সম্পাদক মোঃ লুৎফুর রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছাঃ শেফুল আক্তার,দপ্তর সম্পাদক সাদেক মিয়া, প্রচার সম্পাদক মোঃ ইউসুফ মিয়া, সমাজকল্যাণ সম্পাদক জয়ন্তী রাণী, নির্বাহী সদস্য সন্তোষ কালেন্দী দায়িত্ব পেয়েছেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, “মানবাধিকার সুরক্ষায় নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন” -এই মূলমন্ত্রকে সামনে রেখে নবগঠিত কমিটি হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, আইনি সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনে আইনগত সহায়তা প্রদানে নিষ্ঠার সঙ্গে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews