সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযান অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক – ৩ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশ বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে স্বপ্নের যাত্রার মতবিনিময় বালু ও মাটি উত্তলোন! ৩টি বিদ্যুতের খুঁটি নদীতে বিলিন উত্তাল পদ্মায় খেয়া নৌকায় যাত্রী পারাপার ॥ দুর্ঘটনার আশঙ্কা সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শেরপুরে নানা কর্মসূচি মেঘনায় অতিরিক্ত বিদ্যুৎ বিল ও অনিয়মিত সরবরাহের প্রতিবাদে বিক্ষোভ ভারী যানবাহনে নির্মাণাধীন রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনভোগান্তি চরমে পার্বত্য চট্টগ্রামের বর্তমান চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে সিসিআরএসবিডির সেমিনার অনুষ্ঠিত

ভারী যানবাহনে নির্মাণাধীন রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনভোগান্তি চরমে

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

চাটখিল ও সোনাইমুড়ীতে ফোর লেন কাজের ধীরগতি, ভারী যানবাহনে নির্মাণাধীন রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনভোগান্তি চরমে

আবুল কালাম আজাদ,চাটখিল -সোনামুড়ী
নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ির সড়ক ও জনপদের ফোর লেনের নির্মাণ কাজ ধীরগতিতে চলছে। প্রভাবশালীদের দখলে থাকা সড়ক ও জনপদের জায়গা দখলমুক্ত না করার কারণেই ধীর গতিতে চলছে নির্মাণের কাজ। অপরদিকে বালুবাহী ভারী যানবাহন রাতের অন্ধকারে অবৈধভাবে চলাচল করছে। এতে করে সড়ক ও জনপদের রাস্তাসহ স্থানীয় সরকারের রাস্তাগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে দিনের বেলা সড়কে যানজটের সৃষ্টি হয়। এই ব্যাপারে চাটখিল ও সোনাইমুড়ীর প্রশাসনের দৃশ্যমান কোন কর্মকান্ড চোখে পড়ে না। এই বিষয়ে স্থানীয় এলাকাবাসী সংসদ সদস্য ব্যরিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের দৃষ্টি কামনা করেছেন।

স্থানীয়সূত্র ও সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কয়েকটি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। পাশাপাশি চাঁদপুরের হাজীগঞ্জ এবং কোম্পানীগঞ্জ উপজেলা থেকে প্রতিনিয়ত বালু বোঝাই ট্রাকগুলো সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে উপজেলা দুটির বিভিন্ন কৃষিজমি এবং জলাশয় ভরাট করা এবং নির্মাণ কাজে ব্যবহৃত হচ্ছে, এর ফলে এ সকল ভারী বালুবাহী ট্রাকের চলাচলে সরকারি অর্থে নির্মিত সড়কগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা কমিটির মিটিংসহ বিভিন্ন পরিসরে আলোচনা হলেও প্রশাসনিকভাবে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। স্থানীয়দের দাবি, বালুবাহী ভারী ট্রাকের চলাচলে চাটখিল সোনাইমুড়ির অন্তত ৬০ ভাগ প্রধান সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষা মৌসুমে এসব ভাঙাচোরা সড়কে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে রোগী ও প্রসূতিদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

কতিপয় স্বার্থান্বেষী বালু ব্যবসায়ী তাদের আর্থিক সুবিধার কথা চিন্তা করে গ্রামের সরু রাস্তাগুলো দিয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত ওজনের (৩০ থেকে ৪০ টন) বালুবাহী ট্রাক চালানোর কারণে সরকারি অর্থে নির্মিত সড়ক ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় রাষ্ট্রের বিপুল অর্থের অপচয় হচ্ছে। অপরদিকে ফোর লেনের কাজের অন্যতম বাধা হিসেবে প্রভাবশালীদের দখলে থাকা সড়ক ও জপদের জায়গা দ্রুত উচ্ছেদ করে দেওয়ার দাবী জানিয়েছে এলাকাবাসী।

এ বিষয়ে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে জরুরি সভা আয়োজন, বালু উত্তোলন নিয়ন্ত্রণ, ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। পাশাপাশি চাটখিল-সোনাইমুড়ীর জনদুর্ভোগ নিরসনে স্থানীয় সংসদ সদস্যের কার্যকর ও দৃশ্যমান ভূমিকা কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews