সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা কিশোরগঞ্জ করিমগঞ্জে নৌকা সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার শরীয়তপুর জেলা যুবদলের নতুন সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুল আদভিকার শুভ জন্মদিন জাতিসংঘে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মিলনের সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান দীঘিনালায় ২৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ গোমস্তাপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক ও নৌকা ভ্রমণ হাটিকুমরুলে ১১ দলের লংমার্চের পথসভা!

আইএবিডির সঙ্গে ভারতীয় হাই কমিশনারের মতবিনিময়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ অগাস্ট, ২০২৬



আইএবিডির সঙ্গে ভারতীয় হাই কমিশনারের মতবিনিময়

তরিকুল ইসলাম, কূটনীতিক প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএবিডি)-এর সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। এ সময় তিনি বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সংগঠনটির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।

বৈঠকে বাংলাদেশ-ভারতের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ব্যবসায়িক সংযোগ বৃদ্ধি, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহজতর করা এবং উভয় দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার বিষয়ও উঠে আসে। উভয় পক্ষ পারস্পরিক আস্থা, সহযোগিতা ও নিয়মিত সংলাপের মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের মতবিনিময় দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের নতুন সুযোগ সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বকে আরও গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews