বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
রামভদ্রপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী মোসলেম হোসেন সরদারের প্রার্থিতা নিয়ে ব্যাপক প্রচারণা গাজীপুরে অবৈধ ৩ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযান মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় পলাশে গোপন বৈঠককালে গ্রেপ্তার যুবলীগ নেতা: নিরপেক্ষ তদন্ত ও অপতৎপরতা রোখার হুঁশিয়ারি যুবদলের তিন মাদকসেবীকে কারাদন্ড ও হাসপাতাল সিলগালা ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার-৩ মেহেন্দিগঞ্জে যুবদলের কেন্দ্রীয় কমিটির  সহ সাংগঠনিক সম্পাদক  মিজানুর রহমান সুমনের আগমন দিনাজপুরে তীব্র লোডশেডিং! অবহেলা ও অযত্নে মৃতপ্রায় খোকসার মিনি শিশু পার্ক!

কালাইয়ে ব্যাপক আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

কালাইয়ে ব্যাপক আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

একেএম ফজলুল হক,কালাই(জয়পুরহাট) 

যথাযোগ্য মর্যাদায় ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটের কালাইয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। ছাত্র-জনতার রক্তস্নাত ঐতিহাসিক আন্দোলনের দুই বছর পূর্তিতে বুধবার (৫ আগস্ট) সকালে কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামে শহীদ রিতার কবরে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকালে শহীদ রিতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফয়সাল আহমেদ। এ সময় সাথে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন মন্ডল, যুগ্ম আহবায়ক মওদুদ আলম সরকার, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর তাইফুল ইসলাম ফিতা,ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন। পর্যায়ক্রমে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বাংলাদেশ জামায়াতে ইসলামী,জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দিবসটি উপলক্ষে কালাই উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। অপরদিকে গণঅভ্যুত্থান দুইবর্ষ পূর্তি উপলক্ষ্যে বুধবার বিকেলে এক র‍্যালী গনভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং খুনিদের বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জয়পুরহাটের কালাইয়ে ৫ আগষ্ট  বুধবার বিকেলে পৌরসদরের প্রধান  প্রধান রাস্তায় জামায়াতের বিশাল গণমিছিল শেষে কালাই বাসটেন্ড চত্বরে উপজেলা ভারপ্রাপ্ত আমীর তাইফুল ইসলাম ফিতার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন  জয়পুরহাট জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এ্যাডঃ মোঃ মামুনুর রশীদ,জেলা তারবিয়াত সেক্রেটারি মাওঃ মাহমুদুল হাসান, উপজেলা নায়েবে আমীর আব্দুর রউফ, সেক্রেটারি খাইরুল ইসলাম, মাওঃ মোজাফ্ফর হোসেন, আবু সাঈদ মোঃ রকিব উদ্দিন, মোঃ মোনতাহার হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews