মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের বালুয়াডাঙ্গায় মাদকের ভয়াবহ বিস্তার! কালিহাতী থানায় পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিলেন ওসি কাইয়ুম খান সিদ্দিকী আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত ৫৪১ শিক্ষার্থীকে বিদায় জানাল ভারতীয় হাই কমিশন নলতার তাঁতপল্লী এখন উন্নতমানের সার্জিক্যাল গজ-ব্যান্ডেজের কারখানা নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে কাঁকড়া আহরণ ও বিষ দিয়ে মাছ শিকার সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ গোবিন্দগঞ্জে বিষধর সাপের কামড়ে সাপুড়িয়ার মৃত্যু  কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিকের ওপর হামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অ্যাড. মনিরুজ্জামান খান দিপুর মায়ের মৃত্যুতে বিএনপির শোকপ্রকাশ

নলতার তাঁতপল্লী এখন উন্নতমানের সার্জিক্যাল গজ-ব্যান্ডেজের কারখানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নলতার তাঁতপল্লী এখন উন্নতমানের সার্জিক্যাল গজ-ব্যান্ডেজের কারখানা

মামুন বিল্লাহ্, কালিগঞ্জ (সাতক্ষীরা) 

সাতক্ষীরার কালীগঞ্জের তাঁতপল্লী খ্যাত নলতা গ্রাম এখন পরিচিতি পাচ্ছে গজ-ব্যান্ডেজের গ্রাম হিসেবে। প্রতি মাসে ৭-৮ কোটি টাকার গজ-ব্যান্ডেজ উৎপাদন হচ্ছে এখানে। এ গ্রামে উৎপাদিত উন্নতমানের সার্জিক্যাল গজ-ব্যান্ডেজ সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের পৃষ্ঠপোষকতা পেলে উৎপাদিত পণ্য বিশ্বের বিভিন্ন দেশেও রফতানি করা সম্ভব হবে।

নলতা গ্রামে গড়ে উঠছে ছোট-বড় মিলে প্রায় দুই হাজার বিদ্যুচ্চালিত পাওয়ারলুম। যেখানে দিনে-রাতে উৎপাদিত হচ্ছে উন্নতমানের সার্জিক্যাল গজ-ব্যান্ডেজ। এ পেশায় অন্তত ১০ হাজারের বেশি মানুষের সরাসরি জীবিকা নির্বাহ হচ্ছে। এখানকার উৎপাদিত সার্জিক্যাল গজ-ব্যান্ডেজ দেশের সর্বত্র সরবরাহ করা হচ্ছে।

তাঁতিরা বলছে, সরকারের পৃষ্ঠপোষকতা পেলে আবারো রফতানি শুরু করা সম্ভব। এজন্য উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী ঋণ সুবিধা দিতে হবে। তাঁত বোর্ডের অধীনে ক্ষুদ্র তাঁতিদের জন্য এক-দেড় লাখ টাকা ঋণ দেয়া হয়। আসলে এ পরিমাণ অর্থ দিয়ে কিছুই করা যায় না। বড় পরিসরে ঋণ সুবিধা পেলে আরো ভালো উৎপাদন ও রফতানি করা সম্ভব। তারা আরো বলেন, নলতার সার্জিক্যাল গজ-ব্যান্ডেজের ব্যাপক চাহিদা দেশজুড়ে। উত্তরবঙ্গের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও সরবরাহ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। দেশের বাইরে রফতানির উদ্যোগ নেয়ার কথাও জানালেন তারা।

ঢাকার মোহাম্মদপুর এলাকার বিএস সার্জিক্যালের স্বত্বাধিকারী আদিত্য নন্দী তিন-চার বছর ধরে নলতার গজ-ব্যান্ডেজ সরবরাহ করেন ঢাকার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে। তার মতো আরো কয়েকটি প্রতিষ্ঠান সাতক্ষীরার নলতা থেকে গজ-ব্যান্ডেজ এনে ঢাকায় বিভিন্ন স্বাস্থহ্যসেবা প্রতিষ্ঠানে সরবরাহ করে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নলতা থেকে প্রতি মাসে কয়েক কোটি টাকার গজ-ব্যান্ডেজ ঢাকায় সরবরাহ করা হয়।

নলতা গ্রামে উৎপাদিত সার্জিক্যাল গজ-ব্যান্ডেজ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে, যা এ জেলার জন্য খুবই সম্ভাবনাময় একটি শিল্প। আগামীতে এ গজ-ব্যান্ডেজ যাতে দেশের বাইরে রফতানি করা যায় সে বিষয়ে সরকারের পক্ষ থেকে থেকে সব ধরনের সহায়তা করা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews