রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

অ্যাড. মনিরুজ্জামান খান দিপুর মায়ের মৃত্যুতে বিএনপির শোকপ্রকাশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ অগাস্ট, ২০২৬



শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. মনিরুজ্জামান খান দিপুর মায়ের মৃত্যুতে বিএনপির শোকপ্রকাশ

মো: ইনছান সরদার,শরীয়তপুর

শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, কৃষক দল ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, শরীয়তপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক, শরীয়তপুর সরকারি কলেজের সাবেক ভিপি, শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপুর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে শরীয়তপুর জেলা বিএনপি।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য  মো. সফিকুর রহমান কিরণ স্বাক্ষরিত এক শোকবার্তায় জানানো হয়, অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপুর মা মঙ্গলবার সকাল ১০টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। শোকবার্তায় এমপি সফিকুর রহমান কিরণ শরীয়তপুর জেলা বিএনপি ও তার নিজের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য দোয়া করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews