শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

শিক্ষার মান উন্নয়নে কারফা পাবলিক একাডেমিতে মতবিনিময় সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ অগাস্ট, ২০২৬



শিক্ষার মান উন্নয়নে কারফা পাবলিক একাডেমিতে মতবিনিময় সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
শিক্ষার গুণগত মান উন্নয়নে সোমবার বরিশালের উজিরপুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কারফা পাবলিক একাডেমিতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ আগস্ট সোমবার বেলা ১১ টায় একাডেমি মিলনায়তনে ওই মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি প্রণয় বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, একাডেমির প্রধান শিক্ষক সুশীল কুমার ওঝা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সচেতনতা জরুরি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহপাঠনিক কার্যক্রম যেমন খেলাধুলা, বিতর্ক-চর্চা, সাহিত্য-সংস্কৃতির চর্চা করতে হবে। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ঘটে। পাশাপাশি শিক্ষার্থীর শরীর ও মন ভালো থাকে।
এ সময় তিনি একাডেমীর সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন। প্রধান বক্তা বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাঠদানের সময়োপযোগী কৌশল প্রয়োগ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে হবে। তিনি এ সময় শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের করণীয় নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রধান শিক্ষক সুশীলত ওঝা তার স্বাগত বক্তব্যে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।  বিশেষ অতিথির বক্তব্য উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা করতে উৎসাহিত করতে হবে। সন্তান কখন কী করছে সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
এ সময় অভিভাবকগন অতিথিবৃন্দের কাছে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রণয় বিশ্বাস বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যেমন ভূমিকা রয়েছে তেমনি ভূমিকা রয়েছে অভিভাবকদেরও। সভাপতি আরো বলেন, একজন শিক্ষার্থী শিক্ষকদের সান্নিধ্যে থাকে দিনে ৬-৭ ঘন্টা, কিন্তু  ভিভাবকদের সঙ্গে থাকে বাকি সময়টা। তাই অভিভাবকদের সচেতনতা জরুরি। মতবিনিময়ে সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণমান্য ব্যক্তিত্ব ভীষ্মদেব বিশ্বাস, শংকর চন্দ্র বৈদ্, অরুণ বিশ্বাস লিটুসহ আট শতাধিক শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
মতবিনিময় সভার পাশাপাশি ওইদিন শিক্ষা প্রতিষ্ঠানটির অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews