রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

,​দোকান তালাবদ্ধ, নগদ ৮ লক্ষাধিক টাকা ছিনতাই ও প্রাণনাশের হুমকি

  • প্রকাশিত: সোমবার, ৩ অগাস্ট, ২০২৬



​শিবপুরে ব্যবসায়ীর অভিযোগ,​দোকান তালাবদ্ধ, নগদ ৮ লক্ষাধিক টাকা ছিনতাই ও প্রাণনাশের হুমকি

ফালু মিয়া

নরসিংদীর শিবপুর উপজেলার বাজনাবো বাজারে এক ব্যবসায়ীর দোকান দখল, নগদ টাকা ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে তার তালাকপ্রাপ্ত স্ত্রী ও স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে জেলা পুলিশ সুপার (এসপি) বরবারে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. ওমর ফারুক (ঝিনুক) মিয়া।

​সোমবার (৩ আগস্ট) সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে ভুক্তভোগী ওমর ফারুক জানান, তার সাবেক স্ত্রী হোসনা আক্তার (রিপা) দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং বিভিন্ন সময়ে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যান। স্থানীয়ভাবে বারবার সালিশ-দরবার করেও সমাধান না হওয়ায়, পারিবারিক অশান্তির জেরে গত ৭ জুন ২০২৬ তারিখে কাজীর মাধ্যমে স্ত্রীকে তালাক প্রদান করেন তিনি।

​লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, তালাকের পর গত ২০ জুন ২০২৬ তারিখে তালাকপ্রাপ্ত স্ত্রী, তার আত্মীয়স্বজন ও বাজার কমিটির একাংশ হামলা চালিয়ে ওই ব্যবসায়ীর বিকাশ এজেন্টের ৮ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে তারা ব্যবসা প্রতিষ্ঠানে অতিরিক্ত তালা ঝুলিয়ে দেয়। ওমর ফারুকের দাবি, পুলিশ এ ঘটনায় মামলা নিতে অপরাগতা প্রকাশ করে, উল্টো সাবেক স্ত্রীকে দিয়ে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করানো হয়। যার মধ্যে একটি মামলায় তিনি ইতোমধ্যে আদালত থেকে অব্যাহতি পেয়েছেন।

​বর্তমানে তালাকপ্রাপ্ত স্ত্রী হোসনা আক্তার রিপা, শাশুড়ি মাসুদা বেগমসহ অভিযুক্ত সাবেদ আলী মোল্লা, আলমগীর শেখ, মাহবুব মোল্লা ও মতিউর রহমান তাকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীর। প্রায় দুই মাস ধরে দোকান তালাবদ্ধ থাকায় ভেতরে থাকা অন্তত ৩ থেকে ৪ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে গেছে বলেও তিনি দাবি করেন।

​এদিকে বাজনাবো বাজার কমিটির সাধারণ সম্পাদকসহ স্থানীয় ব্যবসায়ীরা জানান, পারিবারিক বিরোধের জেরে কোনো চলমান ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া মোটেও ঠিক হয়নি। একাধিকবার বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত পক্ষের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি।

​এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ জানান, “অভিযোগের বিষয়টির সত্যতা যাচাই ও তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews