রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজশাহীতে হেরোইন ও ইয়াবা সহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ

  • প্রকাশিত: রবিবার, ২ অগাস্ট, ২০২৬



রাজশাহীতে হেরোইন ও ইয়াবা সহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ

বিশেষ প্রতিনিধি

রাজশাহী জেলার চারঘাট উপজেলায় হিরোইন ও ইয়াবা সহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।অদ্য ০২/০৮/২০২৬ইং চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ গনি চৌধুরী সহ একদল চৌকস অফিসার ফোর্সের সহয়তায় চারঘাট থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা কালে সংশ্লিষ্ট থানাধীন চারঘাট মহিলা ডিগ্রী কলেজ এর মেইন গেইটের সামনে চারঘাট টু বানেশ্বর গামী পাকা রাস্তার উপর মাদক ব্যবসায়ী মোঃ সেতাব উদ্দিন (৩০), পিতা-মোঃ আনারুল ইসলাম, সাং-পাটিয়াকান্দি, থানা- চারঘাট, জেলা-রাজশাহীকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ২০ (বিশ) গ্রাম ও ইয়াবা ট্যাবলেট ৩৮৪ (তিনশত চুরাশি) পিস সহ হাতেনাতে গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই ব্যপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুবুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, আজ ২০ গ্রাম হেরোইন ও ৩৮৪ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করে আদালতের সোপর্দ করেছি। মাদকের ব্যাপারে আমরা শূন্য সহনশীলতা নীতি অবলম্বন করে আসছি। পূর্বেও অনেক মাদক দ্রব্য উদ্ধার ও ব্যবসায়ীকে গ্রেফতার করেছি, বর্তমানে করছি এবং ভবিষ্যতেও আমাদের এই নীতি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews