শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ :
কালিগঞ্জের নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু জনকল্যাণমুলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠন শক্তিশালী করার আহ্বান সড়ক নিরাপত্তার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় আবাসিক হোটেলে যৌনকর্মে জড়িত নারীরা: কেন এই পথে! কক্সবাজারে আতাহার ইকবালকে স্মরণে দোয়া মাহফিল ​প্রাইভেট মাদ্রাসার মর্যাদা রক্ষা ও গুণগত মানোন্নয়নে ১৮ দফা সুপারিশ উপস্থা কারিগরি শিক্ষায় বৈষম্য নিরসন ও মানোন্নয়নে ১০ দফা দাবি শিক্ষক-কর্মচারী পরিষদের ​সুপারনিউমেরারি পদ সমন্বয় ও অর্গানোগ্রাম অনুমোদনে বিলম্ব: জনতা ব্যাংকে পদোন্নতি জটিলতা, ক্ষোভ কর্মকর্তাদের ​

জনকল্যাণমুলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠন শক্তিশালী করার আহ্বান

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬

কক্সবাজারে তৃণমূল পর্যায়ে জনকল্যাণমুলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠন শক্তিশালী করার আহ্বান

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, কক্সবাজার

কক্সবাজারে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে হবে। জনগণের আকাঙ্ক্ষা কে ধারণ করে সাংগঠনিক কর্মসূচি প্রণয়ন করতে হবে। জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাচ্ছে। তৃণমূলের দায়িত্বশীলদের সততা, যোগ্যতা ও দক্ষতার সাথে জনগণের খেদমতে নিয়োজিত থাকতে হবে। ২২ মে জুমাবার টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়ন শাখা আয়োজিত ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন সভাপতি মাওলানা মুহাম্মদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকী, উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ।
প্রধান অতিথি আরো বলেন, দেশ আজ চরম সংকটে নিপতিত, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ আশংকাজনকহারে বেড়েছে। সম্প্রতি ঢাকায় শিশু রামিসা কে ধর্ষণ করে হত্যা পুরো জাতি কে নাড়া দিয়েছে। ভোটের আগে যারা ক্ষমতায় আসলে নারীকে নিরাপদ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল তাদের আমলেই নারী ও শিশু নির্যাতন ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। আমরা অবিলম্বে এই সকল অপকর্মকারীদের দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews