শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতক্ষীরায় অনলাইন সাইবার বুলিং ও সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত গ্রামীণ যোগাযোগ উন্নয়নে নতুন ডাটাবেজ তৈরি করছে এলজিইডি দিনাজপুরে কিশোরীদের স্বাস্থ্য ও অধিকার রক্ষা ক্যাম্পেইন সুমাইয়া হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা: আদালতে কান্নায় ভেঙে পড়লেন সুমাইয়ার বাবা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলেই নিহত ১ নরসিংদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ‘ওয়েভ’-এর মানববন্ধন ও আলোচনা সভা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া প্রধানমন্ত্রী সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন : মির্জা ফখরুল প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে দিনাজপুরের ঐতিহ্য

বাউফলে অসহায় পরিবারের মাঝে পাঁচ লাখ টাকার অনুদান ও ঢেউটিন বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বাউফলে অসহায় পরিবারের মাঝে পাঁচ লাখ টাকার অনুদান ও ঢেউটিন বিতরণ

গোলাম কিবরিয়া,বাউফল (পটুয়াখালী) 

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “আমার যতটুকু সামর্থ্য আছে, তার সবটুকু দিয়েই বাউফলের মানুষের জন্য কাজ করে যাবো। মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব ও অঙ্গীকার।”

বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক বিতরণ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর নির্মাণের ঢেউদিন ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রফিকুল ইসলাম ও বাউফল উপজেলা বিএনপি’র সদস্য সচিব জনাব আপেল মাহমুদ ফিরোজ,  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আতিকুর রহমান নজরুল, জামায়াত নেতা মো. নুরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের আওতায় উপজেলার ৫০টি অসচ্ছল পরিবারের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট পাঁচ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের প্রত্যেককে ঘর নির্মাণের জন্য দুই বান্ডিল করে টিন এবং নগদ ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ১০ হাজার টাকা কোনো পরিবারের জন্য বড় সহায়তা না হলেও তা তাৎক্ষণিক সংকট মোকাবিলায় কিছুটা স্বস্তি এনে দেবে। তিনি এ অনুদানের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি শুধু দলীয় প্রধানমন্ত্রী নন তিনি গোটা বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাউফলের উন্নয়নে তিনি সমান দৃষ্টি রাখার আহ্বান জানান।  দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সকল এলাকার মানুষের প্রতি সমান দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews