বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রামভদ্রপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী মোসলেম হোসেন সরদারের প্রার্থিতা নিয়ে ব্যাপক প্রচারণা গাজীপুরে অবৈধ ৩ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযান মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় পলাশে গোপন বৈঠককালে গ্রেপ্তার যুবলীগ নেতা: নিরপেক্ষ তদন্ত ও অপতৎপরতা রোখার হুঁশিয়ারি যুবদলের তিন মাদকসেবীকে কারাদন্ড ও হাসপাতাল সিলগালা ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার-৩ মেহেন্দিগঞ্জে যুবদলের কেন্দ্রীয় কমিটির  সহ সাংগঠনিক সম্পাদক  মিজানুর রহমান সুমনের আগমন দিনাজপুরে তীব্র লোডশেডিং! অবহেলা ও অযত্নে মৃতপ্রায় খোকসার মিনি শিশু পার্ক!

ঘোড়াঘাট পৌরসভার বাজেট ঘোষনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ঘোড়াঘাট পৌরসভার বাজেট ঘোষনা

আনভিল বাপ্পি ঘোড়াঘাট (দিনাজপুর) 

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার বাজেট ঘোষনা করা হয়েছে । এ বাজেটেপৌর এলাকার অবকাঠামো উন্নয়ন রাস্তা ঘাট, শিক্ষা স্বাস্থ্য ও  লাইটিং ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার ভুমি আব্দুল আল মামুন কাওছার শেখ।

আজ বুধবার দুপুর ১টায় পৌরসভার সেমিনার কক্ষে তিনি এই বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ধরা হয়েছে ৫৭ কোটি ৪৯ লক্ষ ৩৩ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ৪০ লক্ষ টাকা। উদ্বৃত্ত (রাজস্ব) রয়েছে ৯ লক্ষ ৩৩ হাজার টাকা।

বাজেট উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি মোঃ শহিদুল ইসলাম, পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজ প্রমুখ,ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি আনভিল বাপ্পি, সাধারন সম্পাদক সাহ আলম,সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম সামু, সহ সাংগঠনিক সাহারুল ইসলাম,প্রমুখ । অনুষ্ঠানে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews