মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
জমি নিয়ে বিরোধের জেরে মারার হুমকির অভিযোগ, আতঙ্কে নাছির বেপারি! মনোহরদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চাঁদাবাজির অভিযোগে বাউফলে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারে পুলিশের অভিযান কালীগঞ্জে বিধবার সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন  সহকারী শিক্ষকের বিরুদ্ধে ২০ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, তদন্ত কমিটি গঠন কুড়ি সার ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা! নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল লক্ষ্মীপুরে ড্রাম্পট্রাক চলাচল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন সেনাবাহিনীর মানবিক উদ্যোগে দৃষ্টি ফিরে পেলেন দুই বৃদ্ধ বাবা-ছেলেসহ ৩১ জন গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি !

জমি নিয়ে বিরোধের জেরে মারার হুমকির অভিযোগ, আতঙ্কে নাছির বেপারি!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে মারার হুমকির অভিযোগ, আতঙ্কে সাবেক ইউপি সদস্য নাছির বেপারি

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য মোঃ নাছির বেপারিকে মসজিদে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, একই বাড়ির বাসিন্দা কাদের, ফারুক, ইসমাইল ও মিন্টুর বিরুদ্ধে নাছির বেপারিকে প্রকাশ্যে প্রাণনাশ ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে তিনি আতঙ্কে দিন কাটাচ্ছেন। নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি মেহেন্দিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একই বাড়ির দুটি পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলমান রয়েছে। সেই বিরোধের জের ধরেই সাম্প্রতিক এই হুমকির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর ধারণা।

এ বিষয়ে নাছির বেপারি জানান, তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। প্রশাসনের কাছে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি আরো বলেন আমি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থ হার্টের সমস্যা হাঁটাচলা করতে পারি না। দৈনিক আমার অনেক টাকার ঔষধ লাগে।

তবে এ বিষয়ে অভিযুক্ত কাদের, ফারুক, ইসমাইল ও মিন্টুর বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী নাছির বেপারি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews