সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

বেকার যুবকদের দক্ষতা উন্নয়নে মাসব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

শিবগঞ্জ সীমান্তের বেকার যুবকদের দক্ষতা উন্নয়নে মাসব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মোহাম্মাদ আলি, চাঁপাইনবাবগঞ্জ 

সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্মনির্ভরশীল করে তোলা এবং চোরাচালান, মাদক ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাসব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ড. কেরামত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক এবং শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেজামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে সীমান্ত এলাকার ২৫ জন বেকার যুবককে মাসব্যাপী মোবাইল সার্ভিসিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তারা দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। বক্তারা বলেন, সীমান্ত এলাকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি তাদের মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রেখে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews