রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রকৃত ধর্ম বিশ্বাসীরা অন্য যেকোনো ধর্ম বিশ্বাসীকে সম্মান করেন: তথ্যমন্ত্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মনোহরদীতে ‘উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন সাংবাদিক আতাহার ইকবাল স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুরে স্কুলছাত্রী অপহরণ: পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতি ও দুর্ব্যবহারের অভিযোগ প্রাইমারি স্কুলের শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড, অসাবধানতা না কি চক্রান্ত? সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার, র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি ও ১৪ টেঁটা উদ্ধার লক্ষ্মীপুরে বিসিক শিল্প নগরীতে আবু তাহের ছানা কোম্পানিতে অভিযান চালিয়ে ৩৮ কার্টুন নকল ঘি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বাউফলে ছাত্রদলের দুই নেতার বিরোধ প্রকাশ্যে, হাতাহাতির ঘটনা দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত

প্রকৃত ধর্ম বিশ্বাসীরা অন্য যেকোনো ধর্ম বিশ্বাসীকে সম্মান করেন: তথ্যমন্ত্রী

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

প্রকৃত ধর্ম বিশ্বাসীরা অন্য যেকোনো ধর্ম বিশ্বাসীকে সম্মান করেন: তথ্যমন্ত্রী

বিশ্বজিৎ মন্ডল ঢাকা:

ঢাকায় ইসকনের বর্ণাঢ্য উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। ঢাকা-আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), বাংলাদেশের উদ্যোগে শুক্রবার (২৪ জুলাই) অন্যান্য বছরের মতো বিপুল উৎসাহ-উদ্দীপনায় পালিত করেন শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা উৎসব- ২০২৬।

উল্টো রথযাত্রা উপলক্ষে দুপুর ১ টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সালাম।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন (এমপি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাসুদেব ধর সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ; সুব্রত চৌধুরী, জয়ন্ত কুমার দেব সভাপতি, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি। তাছাড়াও, দেশের সনাতনী ধর্মাবলম্বীদের বিভিন্ন নেতৃবৃন্দ সহ লক্ষাধিক সনাতনীরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে অত্যন্ত প্রাণবন্ত করে তোলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, ইসকন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্য বিমলা প্রসাদ দাস। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, স্বামীবাগ আশ্রমের অধ্যক্ষ ও ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ। এছাড়া দেশের প্রথিতযশা সাধু-সন্ত এবং সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন – ইসকন সারা পৃথিবী ব্যাপী ইষ্ট প্রেমিক হিসেবে তারা ধর্ম প্রচার করছেন সারা পৃথিবীতে এবং এই তত্ত¡তার মধ্যেই প্রমাণিত হয় আমাদের দেশের ইসলাম ধর্ম সহ – হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম সহ সকল ধর্মের লোকেরাই নামাজ পড়ে, গির্জায় যায়, পূজা করে, প্রার্থনা করে। আর এসব সকল ধর্ম পালনকে ইসকন সম্মান করে এবং শ্রদ্ধা করে বলে আমাদের বিশ্বাস। অতএব এ কথা পরিষ্কার যে, প্রকৃত ধর্ম বিশ্বাসীরা অন্য যেকোনো ধর্ম বিশ্বাসীকে, তাদের বিশ্বাসকে সম্মান করেন। কেননা, তারা সকলেই ঈশ্বরের প্রেমিক। তিনি আরো বলেন – সনাতন ধর্ম বিশ্বাস পৃথিবীতে হাজার বছরের পুরনো ধর্ম বিশ্বাস। পৃথিবীতে বহু ধর্ম আসার আগেই সনাতন ধর্ম বিশ্বাসীরা পৃথিবীতে ধারাবাহিকতার সহিত বিরাজমান ছিল, পৃথিবীর আদি ইতিহাস আমাদেরকে এই সাক্ষী দান করেন। পৃথিবীর সভ্যতাতে যত ধর্ম বিশ্বাস এসেছে, সকল ধর্ম বিশ্বাসীরাই সর্বশক্তিমান কে পাওয়ার জন্য আরাধনা করেন। তাছাড়া, কে বা কারা কিভাবে সর্বশক্তিমান ঈশ্বরকে লাভ করার জন্য বা সর্বশক্তিমান কে কাছে পাওয়ার জন্য কিভাবে আরাধনা করে সেটা নিতান্তই সম্পন্ন তার ব্যক্তিগত বিষয় বা ব্যক্তিগত চিন্তা। কিন্তু, যদি প্রকৃতপক্ষেই কেউ ঈশ্বরকে পেতে চান, আল্লাহকে পেতে চান, সর্বশক্তিমান কে পেতে চান, ভগবানকে পেতে চান তাহলে, তিনি অন্য আরেকটি ধর্মবিশ্বাসীকেও সম্মান করেন এবং শ্রদ্ধা করেন। কারণ, তারাও সবাই সর্বশক্তিমানকে পেতে চান।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধক এর বক্তৃতায় ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম বলেন আমাদের দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সহ- সকল ধর্মাবলম্বীরা একসাথে ধর্ম পালন করেন এবং আনন্দে বসবাস করেন। এক শ্রেণীর কুচক্রী মহল আছেন যারা এই সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায়। আমরা কখনোই তাদের পক্ষপাতিত্ব করি নাই এবং করবোনা। আমাদের দেশে সকল ধর্মাবলম্বীরা একসাথে বসবাস করবে এবং মহান স্বাধীনতার যুদ্ধে সবাই একসাথে যুদ্ধ করেই দেশটাকে স্বাধীন করেছে। তাই আমি বলতে চাই আমরা সবাই একটি সুসম্পর্কের মাধ্যমে যার যার ধর্ম পালন করে যাব। অনুষ্ঠানের সভাপতিত্বের বক্তব্যে, ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক এবং ইসকনের অধ্যক্ষ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ বলেন – সকল ধর্মাবলম্বীদের সহযোগিতায় এবং সরকারি পৃষ্ঠপোষকতায় ইসকন এবার অত্যন্ত সুন্দরভাবে প্রভু জগন্নাথের রথযাত্রা -২০২৬ পালন করেছে। সবার সার্বিক সহযোগিতার কারণেই আমরা এত সুন্দর ভাবে অনুষ্ঠানটা পরিচালনা করতে পেরেছি। অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এবং সকল ভক্তদের প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে এবারের রথযাত্রা উৎসব হয়েছে অত্যন্ত সুন্দর এবং প্রাণবন্ত। তাই, ইসকনের পক্ষ থেকে আমরা সবাইকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews