রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রকৃত ধর্ম বিশ্বাসীরা অন্য যেকোনো ধর্ম বিশ্বাসীকে সম্মান করেন: তথ্যমন্ত্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মনোহরদীতে ‘উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন সাংবাদিক আতাহার ইকবাল স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুরে স্কুলছাত্রী অপহরণ: পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতি ও দুর্ব্যবহারের অভিযোগ প্রাইমারি স্কুলের শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড, অসাবধানতা না কি চক্রান্ত? সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার, র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি ও ১৪ টেঁটা উদ্ধার লক্ষ্মীপুরে বিসিক শিল্প নগরীতে আবু তাহের ছানা কোম্পানিতে অভিযান চালিয়ে ৩৮ কার্টুন নকল ঘি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বাউফলে ছাত্রদলের দুই নেতার বিরোধ প্রকাশ্যে, হাতাহাতির ঘটনা দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বজিৎ মন্ডল ঢাকা:

শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ২০২৬ উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক উৎসবমুখর পরিবেশে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) এবং শ্রীশ্রী জগন্নাথ রথযাত্রা উৎসব উদ্যাপন কমিটি যৌথভাবে এই সভার আয়োজন করে।
​সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে জগন্নাথদেবের রথযাত্রার ধর্মীয় ও সামাজিক গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, রথযাত্রা কেবল ধর্মীয় আচার নয়, এটি সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও শান্তির বার্তা ছড়িয়ে দেয়।
​অনুষ্ঠানে উৎসব উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, ইস্কনের সম্মানিত সন্ন্যাসী ও প্রতিনিধিবৃন্দসহ বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশ্বশান্তি ও সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews