
মনোহরদীতে ‘উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
মোঃএমরুল ইসলাম,নরসিংদী মনোহরদী :
মানবিক ও সামাজিক সংগঠন ‘উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর নরসিংদীর মনোহরদী উপজেলা শাখার এক বছর মেয়াদি ৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার(২৫ জুলাই)সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ ইমরুল কায়েস স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মোঃ ফারুক আহমেদ প্রধান সভাপতি এবং মোঃ আসাদুজ্জামান সাগর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানান, মনোহরদী উপজেলায় রক্তদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দুর্যোগকালীন সহায়তা, শিক্ষাসামগ্রী বিতরণ এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সদস্যরা মানবসেবামূলক কর্মকাণ্ডে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলেও আশা প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা
সভাপতি: মোঃ ফারুক আহমেদ প্রধান
সহ-সভাপতি: মোঃ মোরসালিন,মোঃ জুয়েল রানা, মোঃজুয়েল প্রধান
সাধারণ সম্পাদক: মোঃ আসাদুজ্জামান সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ মাহতাব হোসেন, মোঃ হিরন বাদশা, মোঃ মামুনুর রশীদ নাহিদ,সিনিয়র সাংগঠনিক সম্পাদক: মাওলানা আলী হোসেন
সাংগঠনিক সম্পাদক: মোস্তাকিম বিল্লাহ শাকিল, আরিফুল ইসলাম অরুন
অর্থ সম্পাদক: সোহেল মাহফুজ
উপ-অর্থ সম্পাদক: মোঃ ইব্রাহিম রাকিব
দপ্তর সম্পাদক: দাহিয়াতুল কালবি
উপ-দপ্তর সম্পাদক: মোঃ নাজমুল হক
তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মাওলানা এমরুল ইসলাম
জনসংযোগ সম্পাদক: হাদিউল ইসলাম
উপ-জনসংযোগ সম্পাদক: আব্দুল্লাহ আল মোমেন,মহিলা বিষয়ক সম্পাদক: রুমাঈয়া আফরোজ কবিতা,আইন বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট সাজেদা খানম,পরিকল্পনা বিষয়ক সম্পাদক: রাহাত সরকার মুন্না,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোঃ সৈকত রহমান
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মোঃ মারুফ আহম্মেদ,সাহিত্য ও পাঠাগার সম্পাদক: সাইফ আহমেদ জাকারিয়া,
আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক: মোঃ শরীফ আহমেদ
ধর্ম বিষয়ক সম্পাদক: মুফতী জুবায়ের আহমেদ,ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক: মোঃ আল ইমরান
ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মু. কায়সার আলম,প্রবাসী কল্যাণ সম্পাদক: মোঃ জাকির হোসেন
শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক: মোঃ সাকিব পারভেজ,কার্যকরী সদস্য: তোফাজ্জল হোসেন, মোঃ সাইফিন আহমেদ সৌরভ ও শাকিল সালিহীন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী এক বছর মনোহরদী উপজেলায় রক্তদানসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন।