শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
শিবপুরে স্কুলছাত্রী অপহরণ: পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতি ও দুর্ব্যবহারের অভিযোগ প্রাইমারি স্কুলের শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড, অসাবধানতা না কি চক্রান্ত? সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার, র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি ও ১৪ টেঁটা উদ্ধার লক্ষ্মীপুরে বিসিক শিল্প নগরীতে আবু তাহের ছানা কোম্পানিতে অভিযান চালিয়ে ৩৮ কার্টুন নকল ঘি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বাউফলে ছাত্রদলের দুই নেতার বিরোধ প্রকাশ্যে, হাতাহাতির ঘটনা দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত বঙ্গপসাগরে ট্রলার ডাকাতি, ২ লাখ টাকা মুক্তিপণ দিয়েও পাওয়া যায়নি মাঝিকে ​পীরগঞ্জে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও গোলাম রব্বানী সরদার বিরামপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ চাটখিলে সাংবাদিকের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

সাবেক সেনাসদস্য কক্সবাজারে ইয়াবাসহ গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সাবেক সেনাসদস্য কক্সবাজারে ইয়াবাসহ গ্রেফতার

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার:

কক্সবাজার পৌর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ২৮ হাজার ইয়াবাসহ সাবেক এক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাংলাদেশ সেনাবাহিনীর স্টিকার লাগানো একটি ল্যান্ড ক্রুজার জব্দ করা হয় বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত নয়টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের ৩ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তির নাম ওবায়দুল হাসান (৪১)। তিনি বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগুপাড়া এলাকার বাসিন্দা মৃত দেলোয়ার রহমানের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ল্যান্স করপোরাল। ২০১৯ সালে চাকরি থেকে অবসর নেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি দামি জিপে (ল্যান্ড ক্রুজার) ইয়াবা বহন করে কক্সবাজার থেকে ঢাকার দিকে নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পুলিশ চেকপোস্ট বসায়। রাত পৌনে নয়টার দিকে গাড়িটি সেখানে পৌঁছালে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক গাড়ি না থামিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে গাড়িটি জব্দ করে।

ওসি বলেন, গাড়িতে তল্লাশি চালিয়ে সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ২৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮৪ লাখ টাকা।

 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুল হাসান জানান, তিনি বর্তমানে গাজীপুরে বসবাস করেন। বৃহস্পতিবার সকালে গাড়িটি নিয়ে কক্সবাজারে আসেন এবং রাতে ঢাকা ফিরছিলেন। তবে গাড়িতে ইয়াবা কীভাবে এসেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন।

শেখ মোহাম্মদ আলী বলেন, সেনাবাহিনীর স্টিকারযুক্ত একটি গাড়িতে ইয়াবা পাচারের ঘটনা উদ্বেগজনক। এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এর আগে ১৫ জুলাই কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কারে ইয়াবা পাচারের সময় তিনজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় গাড়িটি থেকে ছয় হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল বলেন, সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে মাদক পাচারের কৌশল অত্যন্ত উদ্বেগজনক।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews