শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
লক্ষ্মীপুরে বিসিক শিল্প নগরীতে আবু তাহের ছানা কোম্পানিতে অভিযান চালিয়ে ৩৮ কার্টুন নকল ঘি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বাউফলে ছাত্রদলের দুই নেতার বিরোধ প্রকাশ্যে, হাতাহাতির ঘটনা দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত বঙ্গপসাগরে ট্রলার ডাকাতি, ২ লাখ টাকা মুক্তিপণ দিয়েও পাওয়া যায়নি মাঝিকে ​পীরগঞ্জে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও গোলাম রব্বানী সরদার বিরামপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ চাটখিলে সাংবাদিকের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন সাবেক সেনাসদস্য কক্সবাজারে ইয়াবাসহ গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়ন না হলে পরিণতি হাসিনার মতোই হবে: দিনাজপুরে ছাত্রশিবিরের কড়া হুঁশিয়ারি ও বিশাল বিক্ষোভ পরিবেশ রক্ষায় বাউফলে কেন্দ্রীয় কৃষকদল নেতার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্ভোধন

পরিবেশ রক্ষায় বাউফলে কেন্দ্রীয় কৃষকদল নেতার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্ভোধন

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

পরিবেশ রক্ষায় বাউফলে কেন্দ্রীয় কৃষকদল নেতার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্ভোধন

গোলাম কিবরিয়া,বাউফল(পটুয়াখালী):
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদার করণে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে পর্যায়ক্রমে ৮ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় নুরাইনপুর অগ্রনী বিদ্যালয়ের হল রুমে প্রধান অতিথি জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ এ কে এম মিজানুর রহমান লিটু এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। কৃষকদলের পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ মনিরুজ্জামান টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
পটুয়াখালী জেলা কৃষকদলের সাধারন সম্পাদক মোঃ তরিকুল ইসলাম ইভান, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন তারা ও সাধারন সম্পাদক সোহেল আকন প্রমুখ।। এ সময় এলাকাবাসীর মাঝে এক হাজার বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews