মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !

গজারিয়া একতা ক্লাবের উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
জলবাযু পরিবর্তন রোধে গাছ লাগাই’এই শ্লোগান নিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নে গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। ০৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে স্বেচ্ছাসেবি সংগঠন গজারিয়া একতা ক্লাব এর আয়োজনে গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন গজারিয়া একতা ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফ খান আকাশ ।
গজারিয়া একতা ক্লাবের সদস্য রাসেল খান পরিচালনায় চারাগাছ বিতরণ কর্মসূচিতে আর ও উপস্থিত ছিলেন উপ-সহকারীল প্রকৌশলী,বিটিসিএল কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান কাউছার,ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন,গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার,স্কুলের সহকারী শিক্ষক শিরিনা আক্তার,মোঃ সফিকুল ইসলাম,শিউলী আক্তার,ক্লাবের সদস্য নাজমুল হাসান নাঈম,মাহমুদুল হাসান,সাইদুল খান,রাসেল মিয়া,মনির খান,মোঃ রাসেল খান,সুমন সরকার,সাজ্জাদ সরকার,রুবেল ইসলাম,সবুজ,জয়,ফয়সাল,তাকবীরসহ ক্লাবের অন্যান্য সদস্যরা এছাড়াও বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ।
এ সময় প্রধাণ অতিথি মোহাম্মদ শরিফ খান আকাশ  তার ব্যক্তব্য বলেন, জলবায়ু পরিবর্তণের কারনে দিন দিন আবহাওয়া ও প্রকৃতির পরিবর্তন ঘটছে। এজন্য বেশি বেশি করে বৃক্ষ রোপণের বিকল্প নেই। সবাইকে অন্তত একটি করে গাছ রোপণের  আহবান জানানো হয়। বৃক্ষ বিতরণ প্রসঙ্গে ক্লাবের উপদেষ্টা হাফিজুর রহমান সরকার কাউছার আরো বলেন, পরিবেশ বিজ্ঞানীদের মতে ২০৫০ সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা বর্তমানের থেকে অন্তত ৪ গুণ বেশী বৃদ্ধি পাবে, আর এ থেকে বাঁচার উপায় বৃক্ষ রোপন।” পরে বিদ্যালয় চত্বরে একটি জাম গাছ রোপন করেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews