বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ওষুধ রাখায় মিত্র ফার্মেসিকে জরিমানা কালীগঞ্জে বিএনপি নেতা শাখাওয়াতের বিরুদ্ধে অপপ্রচার কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ আহম্মদ আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার সিরাজগঞ্জ পৌরকর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত  কালীগঞ্জে বিএনপি নেতা শাখাওয়াতের বিরুদ্ধে অপপ্রচার অভীক্ষাপদ প্রণয়নে ব্লুম ট্যাক্সোনমির ধারণার ব্যবহার: প্রাথমিক তৃতীয় ও চতুর্থ শ্রেণির বাংলা ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের আলোকে ঐতিহ্যের বারোবাজার: ৭০০ বছরের ইতিহাস থাকলেও নেই পর্যটনের বিকাশ সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা শহরের বর্জ্যজনিত দুর্ভোগ প্রশমনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন কাওসার মোল্লা হত্যাকাণ্ডের মূল অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ পৌরকর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জ পৌরকর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত 

 

সাথী সুলতানা,সিরাজগঞ্জ :

 

আনন্দঘন পরিবেশে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সিরাজগঞ্জ পৌর কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬খ্রি. এর নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ পৌরসভার পৌরকর্মচারী ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে, বুধবার (২২জুলাই-২০২৬) সকালে সিরাজগঞ্জ পৌরসভার সভাকক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং সিরাজগঞ্জ  পৌরসভার পৌরপ্রশাসক শাহাদাত হুসেইন। এসময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌর কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬খ্রি. এর পৌর কর্মচারী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা  এস.এম. শাহ আলম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, স্যানেটারী পরিদর্শক  কাওসার আখতার দেওয়ান এবং সদস্য, একাউন্টস অফিসার  মোঃ ওয়ারেছ কবির, মেডিকেল অফিসার ডাঃ এ,কে,এম, ফরহাদ হোসাইন, সহকারী প্রকৌশলী (সিভিল) রবিউল কবির, শহর পরিকল্পনাবিদ মোঃ আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ আশরাফুজ্জামানসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।  পৌরকর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ করেন, বিজয়ী   সভাপতি  মোঃ আব্দুল লতিফ,সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সেখ,সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক  মোঃ আতিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফুর রহমান, অর্থ সম্পাদক কে.এম. নূ্রুল হক, প্রচার সম্পাদক মোঃ আব্দুস সালাম, দপ্তর সম্পাদক মোঃ নাছিম পারভেজ।  উল্লেখ্য, সিরাজগঞ্জ পৌর কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬খ্রি. গত শনিবার (১১জুলাই-২০২৬খ্রি.) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সরাসরি ভোটে সভাপতি পদে মোঃ আব্দুল লতিফ নির্বাচিত হন। এছাড়াও অন্যান্য পদে বিনা  প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews