বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
0-0x0-0-0#

দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

দক্ষিণ কোরিয়ার শিনঘ্যংজু ইউনিভার্সিটিতে (Singyeongju University) উচ্চশিক্ষার উদ্দেশ্যে আবেদন করে বিপাকে পড়েছেন প্রায় তিন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী। দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় পার হলেও শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ প্রদান করা প্রায় ১৮ কোটি ৬০ লক্ষ টাকা ফেরত দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই অর্থ উদ্ধার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা এবং কোরিয়ান দূতাবাসে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদানের উদ্যোগ নিয়েছেন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা।
​আজ বুধবার (২২ জুলাই, ২০২৬) সকাল ৯:০০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
​ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ফোরামের বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং তাদের দেশীয় সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৩০০ জন বাংলাদেশি শিক্ষার্থীর নিকট থেকে জনপ্রতি প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা করে মোট প্রায় ১৮ কোটি ৬০ লাখ টাকা গ্রহণ করা হয়। সম্পূর্ণ বৈধ ও নিয়মতান্ত্রিক উপায়ে আবেদন করা সত্ত্বেও শিক্ষার্থীদের ভিসা মেলেনি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘রিফান্ড নীতিমালা’ অনুযায়ী অর্থ ফেরত দেওয়ার কথা থাকলেও গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে তা আটকে রাখা হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
​ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের এই বিপুল সংখ্যক শিক্ষার্থী চরম মানসিক দুশ্চিন্তা ও তীব্র আর্থিক সংকটের মধ্যে দিনযাপন করছেন।
​কর্মসূচির বিবরণ:
​স্থান ও সময়: জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ৯:০০ টায় প্রাথমিক সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
​পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন: প্রেস ক্লাবের কর্মসূচি শেষে শিক্ষার্থীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে যাত্রা করেন এবং মন্ত্রণালয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও কূটনৈতিক সহযোগিতার জন্য আবেদনপত্র জমা দেন।
​কোরিয়ান দূতাবাসে স্মারকলিপি: পরবর্তীতে ঢাকার দক্ষিণ কোরিয়ান দূতাবাসে উপস্থিত হয়ে সমস্যার দ্রুত ও সুষ্ঠু সমাধানের আকুল আবেদন জানিয়ে একটি স্মারকলিপি প্ হয়।

ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ফোরামের সমন্বয়ক নাদের আহমেদ রিমন জানান, “তিন শতাধিক পরিবার আজ নিঃস্ব হওয়ার পথে। আমাদের কষ্টের উপার্জিত টাকা ফেরত পেতে আমরা বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কোরিয়ান দূতাবাসের আশু হস্তক্ষেপ কামনা করছি।”
​ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়া এই শিক্ষার্থীদের প্রত্যাশা—কূটনৈতিক উদ্যোগ ও গণমাধ্যমের সহায়তায় তারা দ্রুতই তাদের কষ্টের অর্থ ফেরত পাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews