শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬



অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

 

​নিজস্ব প্রতিবেদক :

​অসংক্রামক রোগ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রক্রিয়াজাত খাদ্যের মোড়কের সামনে বাধ্যতামূলক ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ (এফওপিএল) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছে ঢাকা আহ্ছানিয়া মিশন। আজ (২১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মারক ভাস্কর্য প্রাঙ্গণে ‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’ শীর্ষক একটি সচেতনতামূলক ‌‌র‌্যালি ও সমাবেশ থেকে এই দাবি তোলা হয়। র‌্যালি ও সমাবেশে ঢাকা আহ্ছানিয়া মিশনের কর্মী ছাড়াও বিভিন্ন যুব সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিটির সার্বিক দায়িত্বে ছিলেন আল মামুন রাব্বি। সমাবেশে সংহতি প্রকাশ করে জনপ্রিয় অভিনেতা মো. আব্দুল মান্নান (জয় রাজ) অংশগ্রহণ করেন। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারি উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, “ভোক্তা যেন সহজে এবং দ্রুত স্বাস্থ্যকর খাদ্য বেছে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন, সে জন্য বাধ্যতামূলক এফওপিএল প্রবিধানমালা অবিলম্বে বাস্তবায়ন করা প্রয়োজন।” সমাবেশে বক্তারা সতর্ক করে বলেন, অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাটসমৃদ্ধ প্রক্রিয়াজাত খাবার গ্রহণ দেশে অসংক্রামক রোগ বৃদ্ধির প্রধান কারণগুলোর একটি। তাছাড়া তরুণদের আধুনিক জীবনযাপন, স্থূলতা এবং অতিরিক্ত প্যাকেটজাত খাদ্য গ্রহণের ফলে মানসিক অবসাদও দিন দিন বাড়ছে। এ পরিস্থিতিতে ভোক্তাকে সচেতন করতে খাদ্যের মোড়কের সামনের অংশে স্পষ্ট ও দৃশ্যমান পুষ্টি সতর্কবার্তা (এফওপিএল) সংযোজন করা জরুরি। সমাপনী বক্তব্যে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান বলেন, “বাধ্যতামূলক এফওপিএল প্রবিধানমালা, ২০২৬ বাস্তবায়নে অগ্রগতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখায় আমরা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সরকারকে ধন্যবাদ জানাই।” তিনি আরও বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ৩.৪ অর্জনের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রবিধানমালাটি দ্রুত চূড়ান্ত করে তা মাঠে কার্যকর করার উদাত্ত আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews