মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !

 নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬

 নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

​আব্দুস সালাম, দিনাজপুর  :

দিনাজপুর ট্যাক্সেস বার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ, ভুয়া নোটিশের অজুহাতে মনোনয়নপত্র বাতিল এবং গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ্। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আব্দুল হাকিম। ২০ জুলাই ২০২৬ সোমবার দুপুর ২.৩০ মিনিটে ইনকাম ট্যাক্স কর কমিশনারের কার্যালয়ে ঈদগাহ বস্তিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ উত্থাপন করেন। ​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১৩ই জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভার পর গত ০৬/০৭/২০২৬ তারিখে প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মো: মেহবুব হাসান চৌধুরী নির্বাচনের তফসিল ঘোষণা করেন এবং ১১/০৭/২০২৬ তারিখে ভোটার তালিকা প্রকাশ করেন। কিন্তু অভিযোগ উঠেছে, গত ১৩ জুনের সাধারণ সভার অনুলিপিতে থাকা ৩২ জন সদস্যকে খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। পরবর্তীতে লিখিত অভিযোগ দেয়া হলেও তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি নির্বাচন কমিশন। ​পরবর্তীতে গত ১৩/০৭/২০২৬ তারিখে সাধারণ সম্পাদক পদে মো: শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ্ ও এ্যাড. মো: আব্দুল হাকিম এবং কোষাধ্যক্ষ পদে এ্যাড. শ্রী দিলীপ চন্দ্র পাল মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন। কিন্তু গত ৩০/০৬/২০২৪ তারিখের একটি ভুয়া নোটিশ দেখিয়ে এবং সংশোধিত গঠনতন্ত্রের দোহাই দিয়ে প্রার্থী হওয়ার যোগ্যতা সংক্রান্ত অজুহাতে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে প্রার্থীরা জানান, উক্ত তথাকথিত সংশোধনের কোনো রেজুলেশন কপি তাদের সরবরাহ করা হয়নি এবং এই সংশোধনের জন্য কোনো সভা অনুষ্ঠিত হয়নি। ​সংবাদ সম্মেলনে শুভ শাহ্ অভিযোগ করেন যে, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোল্লা মোহাম্মদ শাফায়েত হোসেন মাত্র ২০ দিনের জ্যেষ্ঠ হলেও গঠনতন্ত্রের ১৫ বছরের অভিজ্ঞতার নিয়ম তোয়াক্কা না করে (যেখানে তার অভিজ্ঞতা মাত্র ২ বছর ছিল) ইতোপূর্বে তাকে দুইবার সহ-সাধারণ সম্পাদক করা হয়। নির্বাচন কমিশনারের এই দ্বিমুখী আচরণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ​তিনি আরও জানান, এই পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদ করায় তাকে নানাভাবে হুমকির শিকার হতে হচ্ছে। উদ্ভূত পরিস্থিতির সুষ্ঠু সমাধানের জন্য তিনি জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) লিখিত আবেদন জানিয়েছেন। সংবাদ সম্মেলন থেকে অনতিবিলম্বে বর্তমান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং নতুন নির্বাচন তফসিল ঘোষণার জোর দাবি জানানো হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews