মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে

 

নিযেস্ব প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর) ;

শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ প্রদান এই সরাসরি সম্প্রচার অনুষ্ঠান কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি উৎসাহিত করবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর এবং সেটির যতœ নেওয়ার আহ্বান জানান। গাজীপুরের কালীগঞ্জে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠানে ও বৃক্ষরোপন উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এসব বলেন।
‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সরাসরি সম্প্রচার উপভোগ এবং এর সাথে সংগতি রেখে এক সফল বৃক্ষরোপণ কর্মসূচি বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন করা হয়।


উপজেলা শিক্ষা কর্মকর্তা জেসনি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সটাক্টর পারভীন জাহান এর সঞ্চালনায় বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান।
অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলে প্রধানমন্ত্রী কর্তৃক সরাসরি সম্প্রচারিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান অনুষ্ঠান বড় পর্দায় অত্যন্ত আগ্রহের সাথে উপভোগ করেন। পরে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিবেশগত ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিদ্যালয় চত্বরে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু বলেন, পরিবেশ রক্ষা ও শিক্ষার মানোন্নয়নে বৃক্ষরোপণ এবং প্রাথমিক শিক্ষাকে আরও সমৃদ্ধ করতে এমন চমৎকার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে পরিবেশ সংরক্ষণে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান, কালীগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, সুমাইয়া বিনতে শরীফ, শারমিন শাহী ও মনিরা বেগম, বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews