শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দীঘিনালায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ !

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬



দীঘিনালায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ !

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) :

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং মানবিক সহায়তাকে এগিয়ে নিতে খাগড়াছড়ির দীঘিনালা জোনের উদ্যোগে একই দিনে পৃথক দুটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকালে মেরুং ইউনিয়নের ৪ নম্বর টাওয়ার টিলা দারুল উলুম শাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানায় লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি, অধিনায়ক ৪ ইস্ট বেঙ্গলের উপস্থিতিতে ২৫০ জন ছাত্রীর মাঝে ৪০০টি বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খেজুর, চিড়া, বিস্কুট, মুড়িসহ বিভিন্ন ধরনের শুকনো খাদ্যসামগ্রীও প্রদান করা হয়। এরপর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দীঘিনালা জোনে আয়োজিত পৃথক কর্মসূচিতে উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, পিএসসি এবং অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমীর উপস্থিতিতে ব্যাপক পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় দীঘিনালা জোন থেকে ৭ হাজার এবং অধীনস্থ বিভিন্ন সাবজোন থেকে আরও ১৯ হাজারসহ সর্বমোট ২৬ হাজার ফলজ ও বনজ গাছের চারা সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দীঘিনালা জোনের এ উদ্যোগ পরিবেশ রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews