শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ের ৪০০ বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা, মাসব্যাপী রথমেলা শুরু বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় উন্নয়ন কাজের উদ্বোধন জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব ​মাঠে মাঠে কাদা-পানির গন্ধ, বৃষ্টি-রোদ উপেক্ষা করে বীরগঞ্জে আমন রোপণের ধুম ষড়যন্ত্র রুখে দিয়ে আলোর মুখ দেখল আফাআউস কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাত, আতঙ্কে  পর্যটকদের  ছোটাছুটি ধর্ষণ মামলায় ময়মনসিংহের অলক মৌলভীবাজারে গ্রেফতার কক্সবাজারে সপ্তম শ্রেণির ছাত্র অপহরণের অভিযোগ, নির্যাতনের পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার মেঘনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় উন্নয়ন কাজের উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় উন্নয়ন কাজের উদ্বোধন

 

 আনভিল বাপ্পি, ঘোড়াঘাট ,দিনাজপুর :

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভায় বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত Local Government COVID-19 Response and Recovery Project (LGCRRP)-এর আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই ২০২৬) দুপুর ১২ টায় ঘোড়াঘাট পৌরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ড. এ. জেড. এম. জাহিদ হোসেন। প্রকল্পের আওতায় ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে গোবিন্দগঞ্জ সড়ক থেকে চাঁপাতলী পর্যন্ত প্রায় ১,৭৫০ মিটার ইউনিব্লক সড়কের উন্নয়ন, একই সড়কে সিঙ্গেল স্ট্রিটলাইট স্থাপন এবং চাঁপাতলী সড়কের ৩৫০ মিটার এলাকায় আরসিসি ক্রস ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। প্রকল্পটি বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়ন করছে ঘোড়াঘাট পৌরসভা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামিম হোসেন চৌধুরী, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল মামুন কাওছার। এছাড়াও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থা, সড়ক নিরাপত্তা এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে স্থানীয় জনগণের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews