মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার! থানায় অভিযোগ করায় বাদীর মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা থানচি-বংকুপাড়া সড়কে পিকআপ উল্টে নিহত ১, আহত ৩

কক্সবাজারে সপ্তম শ্রেণির ছাত্র অপহরণের অভিযোগ, নির্যাতনের পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬



কক্সবাজারে সপ্তম শ্রেণির ছাত্র অপহরণের অভিযোগ, নির্যাতনের পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ জুলাই ২০২৬ (রোববার) বিকেল আনুমানিক ৫টা থেকে ৬টার মধ্যে কলাতলী ডলফিন মোড় থেকে নিজ বাড়িতে ফিরছিল কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মো. সাজ্জাত বিনতে ইমতিয়াজ। পথে কলাতলী উঠনি এলাকায় পৌঁছালে একটি অপরিচিত সিএনজি এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরিবারের দাবি, সিএনজিটিতে চালকসহ মোট পাঁচজন ব্যক্তি ছিলেন। অপহরণের পর সাজ্জাতকে অজ্ঞাত স্থানে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতে আঘাত করে রক্তাক্ত করা হয়। পরবর্তীতে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অপহরণকারীরা তাকে হিমছড়ি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে রাত প্রায় ৩টার দিকে আহত অবস্থায় সে নিজ বাসায় পৌঁছায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা অপহরণকারীদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews