বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ :
সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন  রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক ৩ গোবিন্দগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার  ! প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি সরঃ প্রাথঃ বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন নগরের খেলার মাঠ ও ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে উন্নয়নমূলক কাজের ২৫ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর এসডি থাকা ১০১ কর্মকর্তাকে দায়িত্ব বণ্টন !

আনন্দ টিভির এমডি হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে বৃক্ষরোপণ !

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

আনন্দ টিভির এমডি হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে বৃক্ষরোপণ !

আবু রায়হান,জয়পুরহাট :
​দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আনন্দ টিভি-র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাসান তৌফিক আব্বাস এর জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আনন্দ টিভির জয়পুরহাট জেলা প্রতিনিধি মেহেদী হাসান রাজুর উদ্যোগে  ​মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জয়পুরহাট শহরের চিত্রা রোডে অবস্থিত ‘দি গ্রাজুয়েট নার্সিং ইনস্টিটিউট’ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
​উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দি গ্রাজুয়েট নার্সিং ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর আব্দুর রশিদ, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল আলিম, জয়পুরহাট চেম্বার অফ কমার্সের অ্যান্ড ইন্ডাস্ট্রির  পরিচালক প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, নিরাপদ সড়ক চাই (নিসচা) জয়পুরহাট জেলা শাখার সভাপতি নুর ই আলম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জয়পুরহাট সদর উপজেলা শাখার সভাপতি ওমর আলী বাবু এবং সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান মনির,বিএনপি নেতা ফজলে বিন রয়েল সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বৃক্ষরোপণকালে উপস্থিত অতিথিবৃন্দ আনন্দ টিভির এমডির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানান। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আনন্দ টিভির এমডি মহোদয়ের জন্মদিনে এমন পরিবেশবান্ধব উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews