শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন !

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন !

 

জাহাঙ্গীর হোসেন ,কালীগঞ্জ ঝিনাইদহ  :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে ফরিদ হোসেন নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (১২ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে পয়েন্ট এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কালীগঞ্জ শহরের আকবর হোসেনের ছেলে ফরিদ হোসেন চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ডাউন ট্রেনের নিচে ঝাঁপ দেন। ট্রেনে কাটা পড়ে তিনি প্রাণে বেঁচে গেলেও দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শাহাজান আলী বলেন, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমাইয়া শারমিন সুমি জানান, দুই পা বিচ্ছিন্ন অবস্থায় এক যুবককে ফায়ার সার্ভিস কর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। তার ডান পা হাঁটুর ওপর থেকে এবং বাম পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি আরও জানান, যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews