শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

বালিয়াডাঙ্গীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ও টেস্ট ও সনদপত্র প্রদান  !

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

বালিয়াডাঙ্গীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ও টেস্ট ও সনদপত্র প্রদান  !

 

এসএম মশিউর রহমান সরকার,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও):

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় দিবসটি পালন করেছেন। “তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ জুলাই রবিবার বেলা ১২টায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  সভায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা(অতি:দা:) ও মেডিকেল অফিসার ডা. সাজদা ই জান্নাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শাকিলা আকতার।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা.আহাদুজ্জামান সজীব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.রমজান আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল সিদ্দিক, পল্লী উন্নয়ন কর্মকর্তা জিতেন্দ্রনাথ, বালিয়াডাঙ্গী প্রেসক্লাব’র সভাপতি মো.হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এসএম মশিউর রহমান সরকার।

এছাড়াও বালিয়াডাঙ্গী উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির,নরমাল ডেলিভারিসহ বিভিন্ন সেবাগুলোর নানা দিক তুলে ধরেন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো.আব্বাস আলী ও মো: রুহুল আমিন,পরিবার কল্যাণ পরিদর্শক আবু সালেহ নূরে আলম সুমন,পরিবার কল্যাণ সহকারী ফজিলা বেগমসহ   বক্তাগণ জনসংখ্যা ও জন্ম নিয়ন্ত্রণের সমস্যা, সম্ভাবনার নানা দিক তুলে ধরেন। দিবসটিতে সকল এসএসিএমও,এফ ডাব্লিউভি,এফপিআই, এফডব্লিউএগণ উপস্থিত ছিলেন। বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা শেষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির  বিভিন্ন সেবামূলক কাজের শ্রেষ্ঠ পারফম্যান্সকারী ৬ জনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews