বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

পাবনা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত !

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬

পাবনা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত !

কাজী বাবলা,পাবনা  :

পাবনা প্রেসক্লাবের উদ্যোগে পাবনায় কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য দুই দিনব্যাপী চক্ষু শিবির গতকাল রবিবার (০৫ জুলাই) বিকালে শেষ হয়েছে। এর আগে শনিবার (০৪ জুলাই) দুপুরে চক্ষু শিবিরের উদ্বোধন করেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তিনি সাংবাদিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরনে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার ছুফি উল্লাহসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, ভিশন স্প্রিং- (ঠরংরড়হ ঝঢ়ৎরহম) এর সহযোগিতায় দুই দিনব্যাপী এই চক্ষু শিবিরে প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চোখ পরীক্ষা, পরামর্শ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে চশমা সরবরাহ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে সাংবাদিকদের স্বাস্থ্যসেবার সুযোগ আরও সহজলভ্য হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews