
আদালতের নিষেধাজ্ঞার কারণে খাদ্যাভাবে মৎস্য চাষীর কয়েক কোটি টাকার ক্ষতির আশংকা !
সাইদুর রহমান ভালুকা :
ঘটনার বিবরণে জানা যায় ভালুকা উপজেলাধীন মেদিলা গ্রামস্থ কানহা বিলের একাংশে বাঁধ নির্মাণ করে বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম প্রায় ১৪একর জমিতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন । প্রথমে ২০১৪সালে উক্ত বিলের জমির মালিকদের নিকট হতে ১০বৎরের জন্য লিজ নিয়ে ২০২৪ সাল পর্যন্ত নির্বিঘ্নে মাছ চাষ করেন।

তিনি পূণরায় দশ বৎসর অর্থাৎ ২০৩৪ পর্যন্ত জমি লিজ নিয়ে যথারীতি জমির মালিকদের ভাড়া পরিশোধ করে আসছেন। হঠাৎ করে ২০২৬ সালে জনৈক সাদেদুর রহমান অতিরিক্ত ভাড়া দাবি করে গোলযোগ সৃষ্টি করে জোরপূর্বক বিল দখল করার চেষ্টা করে। স্থানীয়ভাবে একাধিক শালিষ হলেও সাদেদুর রহমান গংদের অনিহার কারণে ঘটনাটি মীমাংসা করা সম্ভব হয়নি।

পরবর্তীতে উভয় পক্ষ আদালতের শরনাপন্ন হলে বিজ্ঞ আদালত শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পক্ষগনের উপর বিলে প্রবেশে নিষেধাজ্ঞা দেন।ফলে শফিকুল ইসলাম মাছের খাবার দিতে পারছেন না । ইহাতে শফিকুল ইসলাম কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। শফিকুল ইসলাম স্থানীয় শাহজালাল ইসলামী ব্যাংক হতে ৯৫ লক্ষ টাকা ঋণ নিয়ে মাছ চাষ করছেন বলে উক্ত ব্যাংকের ব্যবস্থাপক জানান।