বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে দিনমজুরের বাড়ি ভেঙে জোরপূর্বক রাস্তা নির্মাণ, কলেজছাত্রীকে নিয়ে চরম নিরাপত্তা শঙ্কা ! রংপুরের ‘মর্নেয়া ইউনিয়নে গেদী বাহিনীর’ মাদকের থাবায় অতিষ্ঠ গ্রামবাসী গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের ঘুষিতে গ্রিল মিস্ত্রির নিহত ! আগামীকাল শুরু হচ্ছে ৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ! এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা ! দুর্যোগে মানবিক উদ্যোগ: বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এমপি ড. সফিকুল ইসলাম মাসুদ। কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলি ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী সাংবাদিকতা কর্মশালা ! জাল ভিসা দিয়ে ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ! শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দৃষ্টান্ত স্থাপন করল ব্লাড বক্স অফ বাংলাদেশ ও পিএমখালী যুব কল্যাণ ক্রীড়া পরিষদ! কক্সবাজারে এক লাখ  ৭০ হাজার পিছ  ইয়াবাসহ এক কারবারি  আটক  !

দুর্যোগে মানবিক উদ্যোগ: বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এমপি ড. সফিকুল ইসলাম মাসুদ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

দুর্যোগে মানবিক উদ্যোগ: বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এমপি ড. সফিকুল ইসলাম মাসুদ।

 

গোলাম কিবরিয়া,বাউফল (পটুয়াখালী) :

পটুয়াখালীর বাউফলে আগুনে পুড়ে মুহূর্তেই ছাই হয়ে গেছে জীবিকার নির্বাহের অবলম্বন। দিশেহারা ক্ষতিগ্রস্ত সেই ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী-২ বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি নগদ অর্থ, টিন ও খাদ্যসামগ্রী দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পরিদর্শনে যায় ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ৫ ব্যবসায় প্রতিষ্ঠান ও এক বসতঘরের মালিক প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া প্রত্যেককে দুই বান টিন এবং প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। ক্ষতিগ্রস্তদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ক্ষতির তুলনায় আমাদের এই প্রচেষ্টা খুবই সামান্য। তারপরও সান্ত্বনার অংশ হিসেবে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনাদের যে কোনো সমস্যায় পাশে থাকব। তিনি আরও বলেন, “আমরা কাউকে দল-মত দেখে সহযোগিতা করি না। এখানে হিন্দু ভাইয়ের দোকান আছে, মুসলিম ভাইয়ের দোকান আছে, অন্য দলের ভাইদের দোকানও আছে। কিন্তু তারা ক্ষতিগ্রস্ত—এটাই আমাদের কাছে মূল বিবেচ্য বিষয়।” সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে তারা যখন চরম অনিশ্চয়তায় ছিলেন, তখন জনপ্রতিনিধির এই সহায়তা তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি ও সামাজিক সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল হোসেন, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews